নাটোরে কারাগারে দুই মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৩:৫২ পিএম

নাটোর জেলা কারাগারের আনছর শেখ নামে হত্যা মামলায় সাজা প্রাপ্ত আসামি এবং ওসমান শেখ নামে মাদক মামলার অপর এক কয়েদির মৃত্যু হয়েছে।

নাটোর কারাগারে গতরাতে এক কয়েদির মৃত্যুর পর শুক্রবার (১৮ মার্চ) ভোরে আরো এক হাজতির মৃত্যু ঘটনা ঘটেছে। সকালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

জেলা কারাগারের জেলার মো. আবু তালেব জানান, আনছার শেখ নামের ওই হাজতি একটি হত্যা মামলায় আসামি হিসেবে জেলখানায় ছিলেন। গতরাতে তার বুকে ব্যথা হলে প্রথমে জেলখানা হাসপাতালে ও পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। মৃত আনছার শেখ পাবনা সদর এলাকার মৃত নূর শেখের ছেলে। গত ১৪ মাস ধরে সে নাটোর জেলখানায় বন্দি ছিলেন।

অপরদিকে বৃহস্পতিবার রাতে ওসমান শেখ নামে মাদক মামলার আরো এক কয়েদির মৃত্যু হয়েছে। রাত আটটার দিকে অসুস্থ হয়ে পড়লে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বালু তোলার মেশিনের সাথে ধাক্কা লেগে শ্রমিকের মৃত্যু

ওসমান শেখ নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মৃত নুরু শেখের ছেলে এবং নাটোর জেলের কয়েদি নং -৬৯১২/৭। চলতি মাসের ১৪ তারিখে মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে তার সাজা হয়।

নাটোর সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা. পরিতোষ কুমার রায় বলেন, কারাগারের দুইজন আসামী নাটোর সদর হাসপাতালে মারা গেছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ হস্তান্তর করা হবে।


একাত্তর/আরএ

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর