রমজানে কুড়িগ্রামে প্রায় তিন লাখ পরিবার পাবে টিসিবি পণ্য

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৪:০১ পিএম

সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় এ বছর রমজান উপলক্ষে কুড়িগ্রামে দুই লাখ ৭৭ হাজার ৮৮০ নিম্নআয়ের ‘ফ্যামেলি কার্ড’ধারী পাবেন ন্যায্য মূল্যে টিসিবির পণ্য। 

শনিবার (১৯ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা প্রশাসক রেজাউল করিম।

জেলা প্রশাসক জানান, সরকার পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবির পণ্য সারাদেশে তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে। এতে রমজান মাসে পণ্যের বাজার মূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে। কুড়িগ্রাম জেলার ৭৩টি ইউনিয়নে এ পণ্য বিতরণ করা হবে। 

আগামীকাল রোববার (২০ মার্চ) কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ি, চিলমারী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, উলিপুর, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এর উদ্বোধন করা হবে।

ডিসি জানান, প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে এবং দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে রোজার মাঝামাঝি সময়ে।

টিসিবির পণ্যের মধ্যে রয়েছে- চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা। এর মধ্যে ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার তেল ও  কেজি প্রতি ৫০ টাকা দুই কেজি ছোলা বিক্রি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ডধারীরা না এলে ট্যাগ অফিসারের প্রত্যায়নপত্র নিয়ে ডিলাররা নিয়ে উপস্থিত জনগণের কাছে তা বিক্রি করে দিতে পারবেন। 

আরও পড়ুন: রোজায় নওগাঁয় প্রায় দুই লাখ পরিবার পাবে টিসিবি পণ্য

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জান্নাত আরা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাফর আলী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর