রোজায় নওগাঁয় প্রায় দুই লাখ পরিবার পাবে টিসিবি পণ্য

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৩:০৩ পিএম

সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় এ বছর রমজান মাস উপলক্ষে নওগাঁয় এক লাখ ৭৫ হাজার ৫৮৪টি নিম্নআয়ের ‘ফ্যামেলি কার্ড’ধারী পরিবার পাবেন ন্যায্য মূল্যে টিসিবির পণ্য। 

শনিবার (১৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

ডিসি জানান, আগামীকাল ২০ মার্চ থেকে শুরু করে জেলার তিনটি পৌরসভা ও ১১টি উপজেলায় টিসিবির নির্ধারিত ৩১ জন ডিলারের মাধ্যমে মোট দুই ধাপে এ পণ্য বিতরণ করা হবে। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে এবং দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে রোজার মাঝামাঝি সময়ে।

টিসিবির পণ্যের মধ্যে রয়েছে- চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা। এর মধ্যে ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার তেল ও  কেজি প্রতি ৫০ টাকা দুই কেজি ছোলা বিক্রি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ডধারীরা না এলে ট্যাগ অফিসারের প্রত্যায়নপত্র নিয়ে ডিলাররা নিয়ে উপস্থিত জনগণের কাছে তা বিক্রি করে দিতে পারবেন। 

আরও পড়ুন: খুলনায় জঙ্গি সন্দেহে ১১ জন আটক

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা লিজাসহ জেলার বিভিন্ন মাধ্যমের সাংবাদিকরা। 


একাত্তর/এসি

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর