বগুড়ায় চলন্ত ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক নৈশ্য প্রহরী।
শনিবার (১৯ মার্চ) সকালের জেলার দুপচাঁচিয়া উপজেলার মেইল বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আক্কাস আলী (৫০)। তিনি উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে। আক্কাস উপজেলার মেইল বাসস্ট্যান্ড এলাকায় আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের নৈশ্য প্রহরী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে সংগঠনটির কার্যালয়ের সামনের রাস্তার পাশে আক্কাস দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্তায় উদ্ধারের পর দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রোজায় নওগাঁয় প্রায় দুই লাখ পরিবার পাবে টিসিবি পণ্য
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশে পাঠানো হচ্ছে।
একাত্তর/এসি
