মুদি ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্ত পলাতক

আপডেট : ২১ মার্চ ২০২২, ১০:৩১ এএম

নেত্রকোনার দুর্গাপুরে হেকমত আলী (৬৫) নামে এক মুদি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার যুবক মাসুদ মিয়ার (২০) বিরুদ্ধে। 

রোববার (২০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে দুর্গাপুর ইউনিয়নের মধ্যমবাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত হেকমত আলী একই এলাকার মৃত মেহের আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত হেকমত আলী দীর্ঘদিন ধরে মধ্যমবাগান এলাকায় মুদির দোকানে ব্যবসা করে আসছিলেন। 

রোববার রাতে একই এলাকার শাহীন ভেকুর ডিজেলের জন্য তার দোকানের দরজায় কড়া নাড়েন৷ 

কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি দরজা ধাক্কা দিয়ে দোকানের ভিতর ঢুকে দেখেন অভিযুক্ত যুবক মাসুদের সাথে হেকমত আলীর ধস্তাধস্তি হচ্ছে। ঘটনাটি দেখে মাসুদকে ধরতে গেলে সে তাকেও আঘাত করে পালিয়ে যায়।

এরপর শাহীনের চিৎকারে স্থানীয়রা এসে হেকমত আলীকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, এখনো নিখোঁজ পাঁচজন

নিহত হেকমত আলীর মাথায় আঘাতের চিহ্ন ও গলায় রশির দাগ রয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. হাবিব। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।


একাত্তর/এসজে

ফিফা ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ছবি ও ভিডিও করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু হয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
হাসপাতালের নীরব করিডোর আর সাদা দেয়ালের মাঝে রচিত হলো অনন্য এক মানবিকতার গল্প।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর