শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও দুইজনের মরদেহ উদ্ধার

আপডেট : ২২ মার্চ ২০২২, ১২:৪৭ পিএম

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। 

মঙ্গলবার (২২ মার্চ) সকালে মুন্সীগঞ্জের মুক্তারপুর ও গজারিয়া অঞ্চল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।   

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমে জানান, মঙ্গলবার (২২ মার্চ) সকালে মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে বেসরকারি আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল্লাহ আল যাবের আদনান এবং গজারিয়া থেকে তিন বছরের শিশু আরোহীর মরদেহ উদ্ধার হয়।  

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জনে। এখনও নিখোঁজ রয়েছে দুইজন।

আরও পড়ুন: ইউক্রেনে নিহত ৯০২ নাগরিক, মারিউপোলে বাড়ছে উত্তেজনা

সংশ্লিষ্ট কর্তপক্ষ বলছে, নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত টহল ও তল্লাশি তৎপরতা চলবে।

এর আগে রোববার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় এমভি আশরাফ উদ্দিন নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চ ডুবে যায়। চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

 

একাত্তর/আরবিএস 

শীতলক্ষ্যা নদী অতিক্রমসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ রাত ১০টা থেকে পরবর্তী ২১ ঘণ্টা নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায়...
নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া সেই শিশুকে সাঁড়াশি অভিযানে উদ্ধার করেছে র‍্যাব। এসময় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা -ডিবি পুলিশও উপস্থিত ছিলো। 
ভারতের মেঘালয়ে নিহত নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের ছাত্রনেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ দেশে ফিরেছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আবদুল্লাহর মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর