কাউন্সিলরের নির্দেশে অবৈধ ভাবে বাড়ি ভাঙচুরের অভিযোগ

আপডেট : ২২ মার্চ ২০২২, ১২:১৪ পিএম

জয়পুরহাটে পৌর কাউন্সিলরের নির্দেশে অবৈধভাবে বাড়ি ভাংচুড়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড়ি ভাংচুড়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভূগী পরিবার। সোমবার (২২ মার্চ) শহরের স্টেশন রোডে বেলা ১১ ও ১২ টায় জয়পুরহাট জেলা প্রেসক্লাব ও জয়পুরহাট মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অসুস্থ ইসমাইল হোসেনের পক্ষে লিখিত বক্তব্যে আব্দুল ওয়াদুদ জানান, জয়পুরহাট শহরের কিনা পাড়া এলাকায় প্রায় ৫০ বছর আগের ভোগদখল করা বসতবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার (১৮ মার্চ) সকাল ৯ টার দিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন সাবুর নির্দেশে অবৈধ ভাবে প্রতিবেশী একলাস, গোলজার, আইজার, সাগরসহ ১০-১২ জন অতর্কিত হামলা চালিয়ে বাড়ির প্রাচীর ,বাথরুম,রান্নাঘর, আসবাপত্র ভেঙে চুরমার করে। 

তাৎক্ষনিক ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চারজনকে আটক করলেও কাউন্সিলর ইকবাল হোসেন সাবু তাদের থানা থেকে ছেড়ে নিয়ে আসে। একই দিনে হামলা ও ভাংচুরের ঘটনায় জয়পুরহাট থানায় লিখিত অভিযোগ করার পর কোনো প্রতিকার পাননি বলে দাবি ভুক্তভোগীদের। উল্টো কাউন্সিলরের লোকজন ও প্রতিপক্ষরা নানা রকম ভয়ভিতি ও হুমকি দিচ্ছে বলে জানান তাড়া। 

ভাংচুরের ব্যাপারে অভিযুক্ত পরিবারের সদস্যরা বলেন, কাউন্সিলার ও অনন্যরা বলেছে আমরা জমি পাবো তাই আমরা ভেঙেছি। এ ব্যাপারে জয়পুরহাট পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন সাবুর বক্তব্য নেওয়ার জন্য বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। চারজন জনকে থানায় নিয়ে আসা হয়ে ছিলো। স্থানীয় কাউন্সিলর মিমাংসা করে দেওয়ার জন্য তাদেরকে নিয়ে যায়। ভুক্তভোগিরা থানায় অভিযোগ করেছে, সে অনুযায়ী জিডি করে আদালতে প্রসিকিউশন দেওয়া হয়েছে। আমাদের কাছে আইনগত যে সহযোগীতা চাইবে সে মোতাবেক ব্যাবস্তা নেওয়া হবে।

 

একাত্তর/এসএ

মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির নেতাদের জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বিএনপির অফিস ভাঙচুর করা লোক আমার দলে থাকলে আমি নিজেই পুলিশে দেবো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
জরুরি বিভাগে রোগীর চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তির পর ‘চিকিৎসা দিতে দেরি হয়েছে’, এমন অভিযোগ তুলে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন এক রোগীর স্বজনরা।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর