বিএনপির অফিস ভাঙচুর করা লোক আমার দলে থাকলে পুলিশে দেবো: নুর

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৪:৫৬ পিএম

বিএনপির অফিস ভাঙচুর করা লোক আমার দলে থাকলে আমি নিজেই পুলিশে দেবো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

অবরুদ্ধ হওয়ার তিনদিন পর বকুলবাড়ীয়া ইউনিয়নের বটতলা বাজারে একই স্থানে পথসভা করেছেন নুর। সোমবার (১৬ জুন) দুপুরে পথসভা করার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। 

এসময় গণঅধিকার পরিষদ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বের করে দেয়ার জন্য জোর দাবি জানায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা । এ নিয়ে নূর ও বকুলবাড়ীয়া ইউনিয়ন  বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের মধ্যে বাহাস হয়। এরইমধ্যে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে । 

ওই ভিডিওতে নুরকে উদ্দেশ্য করে কবিরকে বলতে শোনা যায়, আপনারা এখানে যারা যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে ছিলেন আমরাও মানি আমরাও দেখেছি । কিন্তু আপনাদের এখানে যারা লিডারশিপ দেয় তাদের মধ্যে বেশ ত্রুটি আছে। যারা বিএনপির অফিস ভাঙছে তারা ছাত্রলীগ-যুবলীগ হয়ে ২০২৩ সালে আমাদের বিএনপির অফিস ভেঙেছে । এখন তারা আপনার দলে জয়েন করছে।  

এ কথার প্রেক্ষিতে উপস্থিত বিএনপির সভাপতিকে নুর বলেন, এর ছবি ও ভিডিও দেবেন, বিএনপির অফিস ভাঙার লোক যদি আমাদের দলে থাকে ভিডিও ছবি দেখে আমরা তাদেরকে বহিষ্কার করবো । 

জবাবে হুমায়ুন বলেন, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আপনাদের নেতৃবৃন্দদেরকে বলে দিবেন তারা যেন অন্য দলে নেতাদেরকে সম্মান দেয়। আপনি একটি দলের নেতা আপনার সম্মান আমাদের কাছে থাকবে।  

এ সময় হুমায়ুন কবির তার ব্যক্তিগত পুকুর কাটার বিষয় উল্লেখ করে বলেন, ওই সম্পত্তি আমার বাপ দাদার এ সম্পত্তি এওয়াজ বদলের সম্পত্তি । এক একটা ঘটনা এক একটা ঘটনার জন্ম দেয় । একদিন আমাদের দুই পাশের মানুষ নিয়ে মিটিং চলছিলো ওই মিটিং এর মধ্য দিয়ে আপনাদের এক কর্মী মোটরসাইকেল চালিয়ে যায়। একটু একটু করতে করতে বড় কিছুর সৃষ্টি হয় । আপনি আপনার দলকে বলেন আপনার সাথে আমাদের বিরোধ নেই।  

বিএনপির অন্য এক সদস্যকে বলতে শোনা যায়, আপনি এখান থেকে যাচ্ছিলেন আমরাই আপনাকে সালাম দিয়েছি এবং আপনাকে অফিসে বসার দাওয়াত দিয়েছি। এখন আসেন অফিসে বসেন । 

এরপরই অন্য একজনকে বলতে শোনা যায়, আপনি বলেন আওয়ামী লীগের তালিকা আমরা দেবো। 

এর প্রেক্ষিতে ভিপি নূর বলেন, বিএনপির সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সারাদেশে নেতাকর্মীদের আমাদেরকে এই নির্দেশনা দেয়া আছে।  

আরবিএস
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর