মিয়ানমারে সাজা শেষে দেশে ফিরলেন ৪১ বাংলাদেশি

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৮:৪২ পিএম

মিয়ানমারে সাজা ভোগের পর দেশে ফিরেছেন ৪১ বাংলাদেশি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রচেষ্টায় এসব বাংলাদেশীকে বুধবার (২৩ মার্চ) বিকেলে দেশে ফেরত আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার। মিয়ানমারের মংডুতে দুই সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।

মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা হলেন জাকির হোসাইন, নুরুল আবছার, মোহাম্মদ আইয়ুব খান, মোহাম্মদ আব্দুল্লাহ, মো. সিরাজুল ইসলাম, সাদ্দাম হোসাইন, আব্দুল রশিদ, মোহাম্মদ সাকিব, মং থিং মারমা, চাইলাপ্রু মারমা, নথিমং মারমা, মংলংচিং মারমা, ইউ মং চিং মারমা, হালিমা খাতুন  উছাথুই মারমা, চাইন ডু অং মারমা, হারমনি ত্রিপুরা, হেহে ত্রিপুরা, ডানিয়েল ত্রিপুরা, থোয়াই না চাই, সচিং ইউ মারমা, থোয়াই কী চি, সাধু অং মারমা, হা সুইচিং মারমা, পাই সা খুই মারমা, আলী আহমেদ, মোহাম্মদ শরীফ, ইমরান হোসাইন, নুর কাশেম, নুর আলম, মো. আলম, করিম উল্লাহ, মোর্শেদ আলম, মো. রফিক, জানে আলম, মুজিব উল্লাহ, সুলতান, মকবুল মাঝি, সাদেক মোহাম্মদ সলিম।

বুধবার (২৩ মার্চ) টেকনাফ জেটিঘাটে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে টেকনাফ ২-বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার জানান, গত ২০২১ সালের ৬ মে বাংলাদেশী ৪১ নাগরিকের মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজাভোগ শেষ হয়। কিন্তু কোনোভাবেই তাদের মিয়ানমার থেকে পাঠানো হয়নি। ফলে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিলেন তারা। 

বিষয়টি জানার পর থেকেই সরকারের সংশ্লিষ্টদের মাধ্যমে বিজিবি এবং মিয়ানমারের সিতওয়েতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট'র দীর্ঘ অক্লান্ত প্রচেষ্টা এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হয়। 

তারই ধারাবাহিকতায় বুধবার বেলা ১০টা হতে আড়াইটা পর্যন্ত মিয়ানমার এর অভ্যন্তরে অধিনায়ক পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে উল্লেখিত বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৈঠকে ১৬ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে দেন টেকনাফ ২-বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এবং বিজিপি'র ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পুলিশ লে. কর্নেল কাও না ইয়াং শো। এ সময় বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়াও উভয় দেশের পারস্পরিক সৌহাদ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর উন্নতি এবং সহযোগিতা বৃদ্ধির জন্য উভয় দেশের প্রতিনিধি দল মতামত ব্যক্ত করেন । 

টেকনাফ বিজিবি কমান্ডার জানান, মিয়ানমার ফেরত ৪১ বাংলাদেশীকে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে পরিবারে পাঠানো হয়েছে। 


একাত্তর/এআর

কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় মিয়ানমারে পাচারকালে বিশেষ অভিযানে ৮৭ বস্তা আলু ও ৯০০টি শীতল পাটি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারের রাখাইনে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়েছে। এসময় পাঁচ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে চারটি নৌকাসহ ১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর