স্লোগান দেয়া নিয়ে লীগ-বিএনপি সংঘর্ষ, আটক দুই

আপডেট : ২৬ মার্চ ২০২২, ১১:৩৮ এএম

লক্ষ্মীপুরের রামগতিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে ফুল দেয়া শেষে ফেরার পথে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘অশালীন শ্লোগান’ দেয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় আলেকজান্ডার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। ভাঙচুর করা হয়ে তিনটির বেশি মোটরসাইকেল। 

ঘটনাস্থল থেকে বিএনপির দুইজনকে আটক করায় হাতে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। এতে আবারও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।  

আওয়ামী লীগের কর্মীদের অভিযোগ, সকাল সাড়ে ৯টায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ফুল দেয়া শেষে ফেরার পথে আলেকজান্ডার এলাকায় বিএনপির লোকজন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অশালীন শ্লোগান দেয়।

এসময় স্থানীয় আওয়ামী লীগ তার প্রতিবাদ জানালে সংঘর্ষ বাধে। এতে রামগতি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ছাত্রলীগ নেতা সাদ্দাম, লিটনসহ ১০ জনকে আহত অবস্থায় রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

অপরদিকে বিএনপির কর্মীরা দাবি করেন, সংঘর্ষের ঘটনায় তাদের নেতাকর্মীদের মধ্যে আরো ১০ জন আহত হয়েছেন। 

পুলিশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ বিএনপির দুইজনকে আটক করেছে। এর প্রতিবাদে ছাত্রদল ও যুবদলসহ বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। 

আরও পড়ুন: রিসোর্ট থেকে শিকলবন্দি বানর উদ্ধার

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জানান, উত্তপ্ত পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য দু'জনকে আটক করা হয়েছে। অশালীন শ্লোগান দেয়ায় তারা জড়িত কিনা তা দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। 


একাত্তর/এসজে

লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর