জামালপুরে স্বাধীনতা দিবসে 'অদম্য পদযাত্রা'

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০১:০৬ পিএম

‘শোক থেকে শক্তি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে স্বাধীনতা দিবসে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে ভিন্নধর্মী এক পদযাত্রা। আয়োজকরা এর নাম দিয়েছেন ‘অদম্য পদযাত্রা’। 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকাল ৬টায় শহরের বেলটিয়া এলাকার বীর বিক্রম শহীদ খুররম স্মৃতিস্তম্ভ থেকে এই পদযাত্রা শুরু হয়। 

পদযাত্রাটি এরপর পিটিআই, পানি উন্নয়ন বোর্ড, চাপাতলা ঘাট, শ্মশান ঘাট বধ্যভূমি, হানাদার বাহিনীর র্টচারসেল শহরের সাধনা ঔষধালয়, সরকারি আশেক মাহমুদ কলেজ ডিগ্রি হোস্টেল র্টচারসেল হয়ে ফৌতি গোরস্থান গনকবরে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে নেওয়া হয় তারুণ্যের দীপ্ত শপথ।

পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী আর সাধারণ মানুষ বলছেন, এই পদযাত্রায় অংশ নিয়ে জামালপুরের মুক্তিযুদ্ধের অনেক অজানা ইতিহাস তারা জানতে পেরেছেন। 

পদযাত্রায় স্কুল, কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেয়। জামালপুর মুক্তি সংগ্রাম জাদুঘর আয়োজিত পদযাত্রায় সহযোগিতা করেন ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশন ও ধ্রুবতারা সাংস্কৃতিক চর্চাকেন্দ্র জামালপুর।


একাত্তর/এআর

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর