মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির কর্মসূচিতে কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠি দিয়ে পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় তারা।
শনিবার (২৬ মার্চ) সকাল ১০টা থেকে হরপাড়া এলাকার উপজেলা বিএনপি কার্যালয়সহ শ্রীনগর চৌরাস্তা, বাইপাস, কলেজগেটসহ বিভিন্ন স্থানে বিএনপিতে নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ।
অভিযোগ করে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. সহিদুল ইসলাম বলেন, র্যালি নিয়ে শহীদ মিনারে ফুল দেয়ার কথা ছিল। কিন্তু পুলিশ বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বাধা দেয়।
বিভিন্ন স্থানে ১৫-২০ জনকে লাঠিচার্জ করে তাড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে বিএনপির নেতাকর্মীরা জানান, বিএনপি নেতা মোমিন আলী নেতাকর্মীদের নিয়ে জশুরগাও এলাকায় র্যালি করতে চাইলে বাধা দেয় পুলিশ। এরপর কোলাপাড়া এলাকায় গিয়ে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করে।
আরও পড়ুন: জামালপুরে স্বাধীনতা দিবসে 'অদম্য পদযাত্রা'
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বিএনপির মোমেন আলী গ্রুপ ও শহিদুল গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এসময় বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ দায়িত্ব পালন করেছে।
একাত্তর/এসজে
