পাওনা টাকার জেরে একজনকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৩:২৮ পিএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। 

শনিবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ইকরাম শতমূখা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহমত আলী ওই গ্রামের সাজিদ উল্লার ছেলে।

পুলিশ জানায়, শতমূখা গ্রামের খেলু মিয়ার ছেলে আলমগীর মিয়ার কাছে চার হাজার টাকা পাওনা ছিল রহমত আলীর ছেলে জুয়েল মিয়ার। 

গত বৃহস্পতিবার পাওনা টাকা চাইতে গেলে জুয়েলকে মারপিট করে আলমগীর। পরদিন শুক্রবার আলমগীরকে মারধোর করে জুয়েল ও তার লোকজন। 

শুক্রবার এ বিষয় নিয়ে সালিশ বৈঠকে নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও তা হয়নি। 

এর জেরে শনিবার সকালে জুয়েল মিয়ার বাবা রহমত আলীকে রাস্তায় একা পেয়ে মারপিট করে আলমগীর মিয়া ও তার লোকজন। এক পর্যায়ে তারা রহমত আলী পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

আরও পড়ুন: এতিম বলায় বন্ধুকে গলাকেটে খুন করে বিপ্লব

স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।


একাত্তর/এসজে

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর