উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত খৈয়া কোবরা

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৫:১৫ পিএম

বাগেরহাটের এক মৎস্যঘের থেকে একটি বিষধর খৈয়া কোবরা বা ইণ্ডিয়ান কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির বৈজ্ঞানিক নাম 'নাজা নাজা'। আর বাংলাদেশের স্থানীয় নাম খড়মপায়া বা খইয়া গোখরা। উদ্ধারের পর অক্ষত অবস্থায় সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়। 

সোমবার (২৮ মার্চ) বিকালে বিষধর সাপটিকে সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করেছে বন বিভাগ। 

এর আগে রোববার বিকালে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া গ্রামে একটি মৎস্যঘেরে জালে আটকা পড়ে ওই সাপটি।

সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, মৎস্যঘেরে সাপটি জালে আটকা পড়ার পর স্থানীয় লোকজন সেটাকে উদ্ধার করে। এর পর গ্রাম পুলিশের সহায়তায় সাপটিকে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট কার্যালয়ে নিয়ে আসে। 

এই কর্মকর্তা আরও বলেন, সোমবার সাপটি করমজলে আনা হলে তারা জাল কেটে সাপটিকে বের করে সুন্দরবনে অবমুক্ত করে। সাপটি অক্ষত রয়েছে। বিষধর এই সাপটির নাম খৈয়া কোবরা। যার বৈজ্ঞানিক নাম নাজা নাজা।

আরও পড়ুনটিপু ও প্রীতি হত্যায় শুটার মাসুম সাতদিনের রিমান্ডে

এ ধরনের কোবরা ভারতীয় উপমহাদেশের স্থানীয় এবং এটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং দক্ষিণ নেপাল জুড়ে পাওয়া যায়। ভারতের কাশ্মীরের কিছু অংশ ছাড়াও আসাম রাজ্যে পাওয়া যায়। এর কামড়ে শ্বাসকষ্ট বা কার্ডিয়াক অ্যারেস্টের মত বিপদ দেখা দেয়। দেহে দ্রুত বিষ ছড়িয়ে যায়। দংশনের পরে পনের মিনিট এবং দুই ঘন্টার মধ্যে বিষক্রিয়ার লক্ষণগুলি প্রকাশিত হতে পারে।


একাত্তর/আরবিএস  

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর