মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যা চেষ্টায় দুই ভাইকে গ্রেপ্তার

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৫:৩৭ পিএম

বগুড়ার আদমদীঘির সান্তাহারে রিদয় হোসেন (১৭) নামের এক মাদরাসা শিক্ষার্থীতে গলা কেটে হত্যা চেষ্টার সময় দুই ভাইকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। 

আটককৃতরা হলো, নওগাঁর রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে শাকিল হোসেন (২০) ও তার ছোট ভাই ফায়সাল হোসেন (১৮)। 

গত ০৪ এপ্রিল সোমবার রাতে উপজেলার সান্তাহার ইউপির হেলালিয়াহাট এলাকায় এ ঘটনা ঘটে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন বলেন, এই ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

নওগাঁর রাণীনগরের উত্তর রাজাপুর গ্রামের আলম হোসেনের ছেলে রিদয় হোসেন উপজেলার সান্তাহার চাবাগান ‘জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসা’র শিক্ষার্থী। ছুটি শেষে সোমবার রাতে রিদয় মাদরাসায় ফেরার জন্য তার চাচাতো ভাই ফায়সালের আটোরিকশা ভাড়া করে ফিরছিল। 

কিন্তু পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ওই গাড়িতে উঠে ফায়সালের ভাই শাকিল হোসেন। সেই পরিকল্পনা মাফিক তাদের অটোরিকশাটি সান্তাহার হেলালিয়াহাটের মোড়ে পৌঁছলে রিদয়ের গলায় ছুরিকাঘাত করে গলা কেটে হত্যার চেষ্টা করে। 

প্রাণে বাঁচতে রিদয় দৌঁড়ে পালানোর চেষ্টা করছিল কিন্তু  শাকিল ও ফায়সাল তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। এরপর স্থানীয় লোকজন, এগিয়ে এসে রিয়দকে উদ্ধার করে এবং তাদের দুজনকে আটক করে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় গত ৫ এপ্রিল মাদরাসা ছাত্রের বাবা আলম হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। 

একাত্তর/ এনএ


চাঁদপুরে ধারালো চাপাতি দিয়ে মসজিদের খতিব নূরুর রহমান মাদানীকে (৬০) কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন বিল্লাল হোসেন (৫০) নামের এক মুসল্লি। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে গণকা পৌর এলাকার ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর