চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে গণকা পৌর এলাকার ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নুর নবী (৬০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের এমাজ উদ্দীনের ছেলে।
ভুক্তভোগী স্ত্রী জরিনা বেগম গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে পারিবারিক কলহের জেরে স্বামী নুর নবী দেশীয় হাঁসুয়া (অস্ত্র) দিয়ে এলোপাতাড়ি তার স্ত্রী আঘাত করেন। এসময় ওই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এবং স্বামীকে পুলিশের হাতে তুলে দেয়।
শুরুতে জেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও জরিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া জানান, এ ঘটনায় আহতের ভাই বাদী হয়ে তার ভগ্নিপতিসহ তিনজনকে আসামি করে একটি হত্যাচেষ্টার মামলা করেছে। মামলায় নুর নবীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নোয়াখালীতে পুকুরে মিললো দুই শিশুর মরদেহ