নারী-শিশুকে ঢাল বানিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৮:০০ পিএম

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে ইয়াবাসহ আটক আসামীকে বিজিবির কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে গেছে মাদক কারবারিরা। ছিনিয়ে নেয়া আসামীর নাম মো. বখতিয়ার। এসময় হাতিয়ে নেয়া হয় উদ্ধারকৃত ৮০ হাজার ইয়াবাও।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) তিনটার দিকে গণমাধ্যমকে এসব তথ্য জানান কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির। 

ছিনিয়ে নেয়া আসামী বখতিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর পূর্ব ফাঁড়ির বিল এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানায় বিজিবি।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির জানান, বৃহস্পতিবার ভোররাতে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার পশ্চিমের এলাকা দিয়ে প্রবেশ করবে ইয়াবার একটি চালান। এমন খবরে অভিযানে যায় পালংখালী বিওপির একটি দল। সীমান্ত দিয়ে আসার পথে ৮০ হাজার ইয়াবাসহ বখতিয়ারকে আটক করে বিজিবি। তাকে হাতকড়া পরিয়ে নিয়ে আসার পথে পূর্ব ফাঁড়ির বিল এলাকায় পৌছালে বখতিয়ারের সহযোগীরা নারী-শিশুদের ব্যবহার করে হামলা চালায় বিজিবির উপর। এসময় আসামী বখতিয়ার ও উদ্ধারকৃত ইয়াবা ছিনিয়ে নেয় তারা। এসময় বিজিবির টহলদলের একাধিক সদস্য আহত হয়েছে। 

আহতদের বিজিবির রামু সেক্টরের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ছিনিয়ে নেয়া হাতকড়া উদ্ধারে বিজিবি চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/এআর

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর