পরীক্ষাকেন্দ্র থেকে ভুয়া পরীক্ষার্থী আটক

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৬:১৭ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে বদলী পরীক্ষা দিতে আসা এক ভুয়া পরীক্ষার্থীকে হল রুম থেকে আটক করেছে কলেজ কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ ঘটনাটি ঘটে। 

কলেজ সূত্রে জানা যায়, শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রি কলেজের এক ছাত্র দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার সময় অর্থনীতি বিষয়ে অকৃতকার্য হন। ওই বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দিতে তিনি তার এক বন্ধুকে ভাড়া করেন। 

পরীক্ষা দেয়ার সময় কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনকে অবহিত করেন। 

তারা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে ওই ভুয়া পরীক্ষার্থীকে ১০ দিনের কারাদণ্ড দেন। সেইসাথে তাকে ভাড়া করা শিক্ষার্থীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কলেজ কর্তৃপক্ষ জানান।

আরও পড়ুন: বিজিবির হাতে আটক আসামীকে হাতকড়াসহ ছিনিয়ে নিলো সঙ্গীরা

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুয়া পরীক্ষার্থীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে



সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সাতক্ষীরা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি...
সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর