লোকসানে পেঁয়াজ চাষি, নিরাশ না হওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৮:৫৭ পিএম

অনুকুল আবহাওয়া ও রাজবাড়ীর মাটি পেঁয়াজ চাষ উপযোগি হওয়ায় সারাদেশের ১৪ শতাংশ পেয়াজ উৎপাদন হয় রাজবাড়ীতে। প্রতি বছরই বাড়ে পেঁয়াজের আবাদ। তবে এ বছর ভরা মৌসুমে পেঁয়াজের দাম নিয়ে চিন্তিত হয়ে পরেছেন রাজবাড়ীর কৃষকেরা। এখন বাজারে পেঁয়াজ বিক্রি করে বিঘা প্রতি তাদের লোকসান হচ্ছে অন্তত ১০ হাজার টাকা। এ অবস্থায় পেঁয়াজ আমদানি বন্ধের দাবী জানিয়েছেন কৃষকেরা। 

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কৃষক হযরত আলী। এ বছর ১০ বিঘা জমিতে পেঁয়াজ রোপন করেছেন এতে তার বিঘা প্রতি খরচ হয়েছে ২২ থেকে ২৫ হাজার টাকা। বিঘা প্রতি যে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৬ শত টাকা মন দরে বিক্রি করতে পারছে মাত্র পনের হাজার টাকা। বিঘা প্রতি তার লোকসান গুনতে হচ্ছে অন্তত ১০ হাজার টাকা। শুধু হযরত আলী নয় তার মতো একই অবস্থা শত শত কৃষকের।

কৃষকেরা জানান, বর্তমানে বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫ শত থেকে ৭ শত টাকা মন দরে। সরকারীভাবে আমদানি করার কারনেই কৃষকের আজ এই অবস্থা। এমন  অবস্থা চলতে থাকলে আগামীতে লোকসান গুনতে গুনতে আর কোন চাষী পেয়াজ চাষ করতে আগ্রহী হবে না। যে কারনে অন্তত ১ হাজার টাকা দর বেধে দেওয়ার দাবী জানান তারা। 

এদিকে, বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি উৎপাদন বৃদ্ধি ও বিপনন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক,এমপি বলেছেন, নতুন নতুন জাত উদ্ভাবনে ও কৃষিকে লাভজনক কর্মকান্ডে রুপান্তরিত করার কাজ চলছে। পেঁয়াজের দাম নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই, পদক্ষেপ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাজবাড়ীর তথ্যমতে এ বছর জেলায় ৩৪ হাজার ৮৬৫ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এ থেকে ৪ লক্ষ ৪২ হাজার ৬৯৮ মেট্টিক টন পেয়াজের লক্ষমাত্রা ধরা হয়েছে।


একাত্তর/এসএ

নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। 
খরচ ও রোগ বালাই কম এবং তেমন পরিচর্যার প্রয়োজন না থাকায় ঝালকাঠিতে বাড়ছে তিল চাষ। স্থানীয় বাজারসহ সারাদেশে তিলের ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম পাওয়া যায়।
উত্তরের জেলা পঞ্চগড়ে সুপার ফুড চিয়া সিডের পর এবার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ‘কিনোয়া’। স্বাস্থ্য সম্মত পুষ্টি ও ঔষধি গুণ সমৃদ্ধ এই কিনোয়া চাষকে ঘিরে জেলার কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচিত...
পঞ্চগড়ে মণপ্রতি আখের দাম বাড়লেও চাষে আগ্রহ হারিয়েছেন আখ চাষিরা। তিন বছর ধরে পঞ্চগড়ের একমাত্র সরকারি সুগার মিল বন্ধ থাকায় জেলায় আখের চাষ কমেছে প্রায় পাঁচগুণ। আখ বিক্রিতে নানা ভোগান্তির কারণে দাম...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর