ব্যবসা নিয়ে সংঘর্ষে টেঁটার আঘাতে যুবক নিহত

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৩:৫১ পিএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাঙ্গারি ব্যবসাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে মোশাহিদ মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। 

রোববার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার সুজাতপুরে এ ঘটনাটি ঘটে। নিহত মোজাহিদ মিয়া ওই গ্রামের সবুর মিয়ার ছেলে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন জানান, সুজাতপুর গ্রামের সবুর মিয়া ও কাদির মিয়া যৌথভাবে হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে একটি ভাঙারি মালামালের ব্যবসা পরিচালনা করেন। 

তিন দিন আগে দোকানের হিসাব নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এনিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

সকালে সবুর মিয়ার পক্ষের একজন হাওরে বোরো জমিতে সেচ দিতে যান। এসময় কাদির মিয়ার লোকজন তাকে মারপিট করেন।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরতে গিয়ে নৌ পুলিশের গুলিতে জেলে নিহত

এ খবর সবুর মিয়ার লোকজন জানতে পারলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে টেঁটার আঘাতে ঘটনাস্থলেই মোশাহিদ মিয়ার মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন।

খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। 


একাত্তর/এসজে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর