যৌতুক আইনে স্ত্রী-শ্বশুরের বিরুদ্ধে মামলা

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০১:৫৪ পিএম

সিরাজগঞ্জে স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেছেন এক ব্যক্তি। মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারী করেছেন আদালত। 

বুধবার (৬ এপ্রিল) এই মামলা দায়ের হওয়ার পর আগামী ২৮ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আদালত। 

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে শিক্ষকতা পেশাকে বেছে নেন এনায়েতপুরের ইব্রাহিম হোসেন। দুই বছর আগে তিনি ফরিদা খাতুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

মামলার নথি থেকে জানা যায়, বিয়ের পর থেকে স্বামীর ওপর ফরিদা নানাভাবে হয়রানি ও চাপ প্রয়োগ করে আসছিলেন। একই সাথে ইব্রাহিমের বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে নতুন বাসায় উঠতে ও তার বেতনের সকল টাকা নিজের কাছে রাখতে প্রতিনিয়তই সাংসারিক অশান্তি সৃষ্টি করতেন তিনি। 

এসব বিষয় মানতে ইব্রাহিম অস্বীকার করলে আট মাস আগে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ী চলে যান ফরিদা। 

এর কিছুদিন পর স্বামীকে শ্বশুরবাড়িতে ডেকে দেনমোহর ছাড়াও আরো বাড়তি পাঁচ লাখ টাকা দাবী করেন। সেইসাথে টাকা না পেলে নারী নির্যাতনের মামলা দিয়ে হয়রানী করাসহ সংসার না করার হুমকি দেন। 

অবশেষে নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন ইব্রাহিম ।

আইন অনুযায়ী এই যৌতুক বিরোধী আইনে উভয়পক্ষেরই মামলা করার অধিকার রয়েছে বলে জানালেন মামলার কৌসুলি এ্যাডভোকেট নিখিল কুমার ঘোষ। 

আরও পড়ুন: পেনক্যামেরায় ভিডিও ধারণের সময় বিদ্যালয়ের প্রহরী আটক

এদিকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এস এম দ্বীন আমিন মনে করেন, অধিকাংশ যৌতুক মামলায় পুরুষেরা হয়রানির শিকার হন। তিনি বলেন, এই মামলার মাধ্যমে শুধু নারীরাই নয়, পুরুষের সাথে অন্যায় হলে তার প্রতিকার পাবেন ভুক্তভোগীরা।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডআব্দুল রউফ পান্না বলেন, যেকোনো পক্ষেরই যৌতুক দাবী করা অন্যায়। এই মামলাটির মাধ্যমে সবাই আইনের এই ব্যাখ্যাটি নতুন করে জানবে।

২০১৮ সালের যৌতুক আইনের ৩ নং ধারা অনুযায়ী, বিবাহের নিকাহনামা বাদে যেকোনো পক্ষ বাড়তি টাকা দাবি করলে অপর পক্ষ তার প্রতিকারে আইনের দ্বারস্থ হতে পারবে। 


একাত্তর/এসজে

কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর