শেরপুরে ধান ক্ষেতে অজ্ঞাত ব্যক্তির মর‌দেহ উদ্ধার

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০১:১৮ পিএম

শেরপুরে একটি ধানের ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ এপ্রিল) সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকার একটি ধান ক্ষেত থেকে ওই মর‌দেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, সকালে রামকৃষ্ণপুর এলাকায় একটি ধানক্ষেতে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মর‌দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। প‌রে খবর দি‌লে পুলিশ ঘটনাস্থল থে‌কে মর‌দেহটি উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসে। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী, শতাধিক ঘরবাড়ি ও ফসলের ক্ষতি

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ ব‌লেন, নিহ‌তের মর‌দেহ উদ্ধার ক‌রে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো করা হ‌য়ে‌ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


একাত্তর/এসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর