ট্রেনের সঙ্গে রিকশার ধাক্কা, এক পরিবারের তিনজন নিহত

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৬:১০ পিএম

টাঙ্গাইলে ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কায় বাবা, মেয়ে ও নাতিসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে জেলার কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুর হাতিয়া এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোচালক তা‌য়েবুল  হা‌মিদ মিয়া (৫৫) ও তার মেয়ে তাহ‌মিনা (২৫) এবং নাতি তাও‌হিদ (২)। তারা জেলার ঘাটাইল উপ‌জেলার কদমতলীর গারট্ট গ্রা‌মের বাসিন্দা।

image


বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, দুপু‌রে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্স‌প্রেস ট্রেন‌টি বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশ‌নে যাচ্ছিলো। এসময় রেললাইনের হা‌তিয়ায় অর‌ক্ষিত রেলক্রসিং দি‌য়ে এক‌টি অটোরিকশা পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লা‌গে। এতে ঘটনাস্থলে দুইজ‌নের মৃত্যু হ‌য়। আহত একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প‌থে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগের বিরুদ্ধে দুই অভিযোগ নিয়ে দুদকে বিএনপি

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/এসি

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর