পোস্টার ছেড়ায় স্কুলছাত্রকে পেটালো কাউন্সিলর প্রার্থী

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০২:৪৬ পিএম

কুমিল্লা নগরীতে সড়কের পাশে লাগানো নির্বাচনী পোস্টার ছেড়ায় দুই স্কুলছাত্রকে মারধর, হুমকি-ধমকি ও জরিমানা আদায় করেছেন এক কাউন্সিলর প্রার্থী। এ ঘটনায় আতঙ্কিত দুই স্কুলছাত্র বাড়ি থেকে বের হওয়াসহ স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে বাবাহারা দুই স্কুলছাত্রসহ পুরো পরিবার। 

সোমবার (১১ এপ্রিল) ওই স্কুলছাত্রদের একজন স্কুল থেকে ফেরার পথে তার পথরোধ করে এই মারপিটের ঘটনা ঘটানো হয়। পরে তাদের বাসায় গিয়ে আরেকজনকে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা, হুমকি ও পরে জরিমানা আদায় করেন ওই কাউন্সিলর প্রার্থীসহ কয়েকজন।

নির্যাতনের শিকার ছাত্ররা স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী। 

অভিযুক্ত কাউন্সিলর প্রার্থীর নাম ইঞ্জিনিয়ার মনিরুল আলম। তিনি নগরীর তিন নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।

স্থানীয়রা জানায়, সপ্তাহ খানেক আগে স্কুলে যাওয়ার সময় দুষ্টুমির ছলে সড়কের পাশে সাঁটানো একটি পোস্টার ছিঁড়ে এক স্কুলছাত্র। ওই পোস্টারটি ছিল সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার মনিরুল আলমের। সোমবার স্কুল থেকে ফেরার পথে তার পথরোধ মারধর ও নির্যাতন করেন ইঞ্জিনিয়ার মনিরুল আলমসহ আরও দুজন। এর আগে রোববার একই ঘটনা আরেক স্কুলছাত্রের সঙ্গে ঘটানো হয়। 

প্রহারের ফলে পোস্টার ছেড়ার কথা অস্বীকার করে সে তার ভাইয়ের নাম বলে দেয়। পরে তাকে আটকে রেখে মনিরুল আলম ও তার সহযোগীরা তার ভাইকে ধরে নিয়ে আসতে তাদের ভাড়া বাসায় গিয়ে টানাহেঁচড়াসহ হুমকি-ধমকি দিতে থাকেন। এমন সময় ওই স্কুলছাত্রদের নানা ভয়ে মনিরুলের কাছে ক্ষমা চান। তখন মনিরুল ছয়টি পোস্টার ছেড়ার অভিযোগ করে তাদের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করেন। 

নির্যাতনের শিকার এক স্কুলছাত্র জানান, স্কুলে যাওয়ার সময় এমনিতেই দুষ্টুমি করে না বুঝে আমি একটি পোস্টার ছিঁড়ে ফেলি। মনিরুল আলম আমার ভাইকে রাস্তায় ধরে মেরেছে এবং আমাকে ধরে নিতে বাসায় এসে টানাটানি, গালাগাল, হুমকি দিয়েছে। পরে নানাভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে তারা চলে গেছে। পরে আটকে রাখা ভাইকে ছেড়ে দিয়েছে। আমি ভয়ে আজকেও স্কুলে যাইনি। ভাইও যাচ্ছে না।   

ওই ছাত্রদের নানা মো. শাহনেওয়াজ বলেন, আমার দুটি নাতিই এতিম। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি সব ছেড়ে তাদের সঙ্গে থাকি। আমাদের গ্রামের বাড়ি চান্দিনাতে। তিন বছর আগে একজনের বাবা লিভার সিরোসিসে ও গত বছর আরেকজনের বাবা করোনায় মারা গেছে। পোস্টার ছেড়ায় আমার বড়ো নাতিকে মেরে আটকে রেখে আবার ছোট নাতিকে ধরে নিয়ে যেতে বাসায় এসেছিল মনিরুল আলমসহ কয়েকজন। আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নাতিদের রক্ষা করেছি এবং তাদের দাবি করা তিন হাজার টাকা জরিমানা দিয়ে রক্ষা পেয়েছি। আমরা অসহায়! 

ওই স্কুলছাত্রদের নানী মজলে নুর বেগম বলেন, আমরা খুবই ভয়ের মধ্যে আছি। আমাদের এখানে কেউ নেই। নাতি দুটি ভয়ে স্কুলে যাওয়া বন্ধ রেখেছে। 

মামলা করবেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি জানান, এমনিতেই ভয়ে আছি, কখন আবার কি করে! মামলা করলে নিরাপত্তা দেবে কে! আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। 

আরও পড়ুন: কৃষিজমির মাটি ইটভাটায়, কৃষকের মাথায় হাত

একই কথা বলেন স্কুলছাত্রে মা। তিনি বলেন, আমি বাসায় ছিলাম না। ছেলেকে মেরেছ এবং তিন হাজার টাকা জরিমানা নিয়ে গেছে। ভয়ে টাকা দিয়ে দিয়েছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। 

তিন নং ওয়া‌র্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার মনিরুল আলম সাংবাদিকদের জানান, দুই শিক্ষার্থী আমার পোস্টার ও ফেস্টুন ছিঁড়েছে। আমার কাছে সিটি ক্যামেরার ফুটেজ আছে। সেজন্য বাড়িতে গিয়ে জরিমানা নিয়েছি, মারধর করিনি। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর