ঘাটে গাড়ি নেই, অপেক্ষায় ফেরি

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৪:১৩ পিএম

হঠাৎ পাল্টে গেলো দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের চিত্র। সাধারণত এই নৌরুটে ফেরির জন্য গাড়ির সারি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও এখন গাড়ির জন্য অপেক্ষা করছে ফেরি। কিন্তু গেলো মাসেও এর চেহারা ছিল ভিন্ন।

সরেজমিন, রোববার (১৭ এপ্রিল) বিকেলে দৌলতদিয়া ঘাটে ঘুরে দেখা গেছে, ঘাটে  গাড়ির জন্য ফেরি অপেক্ষা করছে। ঘাটে নেই কোনো ট্রাক, যাত্রীবাহী বাস। হঠাৎ দুই একটি প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স এসে সাথে সাথে ফেরিতে উঠে যাচ্ছে। তাছাড়া মহাসড়কও রয়েছে যানবাহন শূন্য। হঠাৎ দুই একটি বাস ও ট্রাক দেখা গেলেও নেই যানবাহনের সারি।  

image


এ সময় দৌলতদিয়া ফেরি ঘাটের পাঁচ নম্বর ঘাটে, ফেরি এনায়েতপুরী ও মাধবীলতাকে গাড়ির জন্য এক ঘণ্টার ও বেশি সময় অপেক্ষা করতে দেখা গেছে। 

ঘাট সংশ্লিষ্টরা জানান, রোববার সকাল থেকে এভাবেই ফেরি যানবাহনের অপেক্ষা করছে। ঘাটে যানজট কমাতে গোয়ালন্দ মোড়ে থেকে ট্রাকের সারি করা হলেও সেখানেও ফাঁকা ছিল। 

image


ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের চালক সোহেল রানা বলেন, দৌলতদিয়া ফেরি ঘাটের এই চিত্র সাধারণত দেখা যায় না। আজ ঘাটে এসে কোনো ভোগান্তি ছাড়া ফেরিতে উঠতে পেরে যাত্রীরাও খুশি। 

আরও পড়ুন: ইনডেক্সধারী ও নিয়োগ সুপারিশ পাওয়া শিক্ষকদের সব বাধা কাটলো

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। 


একাত্তর/এসি

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর