নারীকে গাছে বেঁধে নির্যাতন, পলাতক অভিযুক্তরা

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০১:০৪ পিএম

হবিগঞ্জের বানিয়াচংয়ের ফতেহপুরে কলহকে কেন্দ্র করে এক নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতন চালিয়েছেন একদল ব্যক্তি। 

রোববার (১৭ এপ্রিল) বানিয়াচং উপজেলার প্রত্যন্ত হাওর এলাকার ৯নং পুকড়া ইউনিয়নের ফতেহপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্তরা। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, ফতেহপুর গ্রামের ওয়াহেদ মিয়া তার নিজস্ব ভিটের মাটি আটকানোর জন্য বাঁশের খুঁটি দিয়ে আঁড় বাধছিলেন।

এসময় পাশের বাড়ীর আব্দুল খালিক এসে অভিযোগ করেন, এ বাঁশের খুঁটিগুলো তার বাড়ী থেকে চুরি করে নিয়ে আসা হয়েছে। ওয়াহেদ মিয়া এ খুঁটিগুলো তার বলে বারবার দাবী করলেও তা মানতে নারাজ হন আব্দুল খালিক মিয়া। 

এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হলে আব্দুল খালিক মিয়া ও তার ছেলেরা এসে ওয়াহেদ মিয়াকে মারপিট করতে থাকেন।

এক পর্যায়ে আব্দুল খালিক তার দলবল নিয়ে ওয়াহেদ মিয়ার স্ত্রী সরলা বেগমকে (৪০) ঘর থেকে তুলে নিয়ে আব্দুল খালিক মিয়ার বাড়ীর কাঁঠাল গাছে বেঁধে  নির্যাতন চালান। নির্যাতন সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন সরলা বেগম। তার পরেও চলে নির্যাতন। 

আরও পড়ুন: র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় সরলা বেগমকে উদ্ধার করে স্থানীয় লোকজনের সহায়তায় হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে বানিয়াচং থানায় ঘটনাটি জানানোর পরপরই সেখানে ছুটে যান বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসাইনসহ একদল পুলিশ। 

তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আব্দুল খালিকসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন ওয়াহেদ মিয়া। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি। 


একাত্তর/এসজে

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর