তাড়াশে গণপিটুনি দিয়ে চার গরুচোরকে পুলিশে সোপর্দ

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০৪:৩৯ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে গোয়াল থেকে গরু চুরির সময় গ্রামবাসী চার গরুচোরকে আটক করে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। 

শুক্রবার (২২ এপ্রিল) মধ্যরাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশিন গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসীর হাতে আটক চার গরুচোর হলেন: তাড়াশ পৌর এলাকার লিটন হোসেন (৪০), মুরাদ হোসেন (২৪), শাহজাদপুর উপজেলার সুখচান (৪০) ও সিরাজগঞ্জ পৌর সদরের আব্দুর রাজ্জাক (৪৫)। 

গ্রামবাসী চুরির কাজে ব্যবহৃত চোরদের একটি পিকআপ গাড়ি আটক করে তা ব্যাপক ভাংচুরও করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, গ্রামবাসী ব্যাপক গনপিটুনী দেওয়ার পর ওই চার চোরকে আশংকাজনক অবস্থায় ওই রাতেই উদ্ধার করে তাড়াশ থানা পুলিশ। তাদের সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

তিনি আরও জানান, আটকদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।  

গ্রামবাসীর সূত্রে জানা গেছে, গ্রামের স্কুলশিক্ষক আব্দুল মোমিন খোকনের বাড়িতে গরু চুরির উদ্দ্যেশে ৬-৭ জন চোরের একটি দল শুক্রবার মধ্যরাতে হানা দেয়। শিক্ষকের বাড়ির সব ঘরে বাহির থেকে তালা লাগিয়ে দিয়ে চোরেরা গোয়ালে ঘরে ঢোকার চেষ্টা করে। 

এসময় প্রতিবেশিরা টের পেয়ে চিৎকার করলে চোরের দল তাদের ব্যবহৃত পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে। সমবেত গ্রামবাসী রাস্তার গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকআপসহ চার গরুচোরকে হাতেনাতে আটক করে গনপিটুনি দেয়। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এই ঘটনায় থানায় মামলা দাযেরের প্রস্তুতি চলছে এবং আটক গণপিটুনিতে আহত চোরদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


একাত্তর/জো 

পটুয়াখালীর গলাচিপায় একই রাতে দুই কৃষকের আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কৃষকেরা তাদের গবাদিপশুর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন। 
সিরাজগঞ্জে ধানক্ষেত থেকে নিখোঁজ রাশিদুল নামে এক পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ক্লু লেস হিসেবে থেকে যাওয়া মামলাটির রহস্য উদঘাটন হয়েছে। পুলিশ জানায়, মো. সেলিম হোসেন নামে এক ব্যক্তির...
জামিনের পর মারধরের শিকার সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু  হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর