স্ত্রীকে ফিরে পেতে নিরপরাধ বন্ধুকে গলাকেটে হত্যা

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১১:১২ পিএম

সিরাজগঞ্জে ধানক্ষেত থেকে নিখোঁজ রাশিদুল নামে এক পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ক্লু লেস হিসেবে থেকে যাওয়া মামলাটির রহস্য উদঘাটন হয়েছে। পুলিশ জানায়, মো. সেলিম হোসেন নামে এক ব্যক্তির স্ত্রী অন্যত্র চলে যাওয়ায় তাকে ফিরে পেতে এবং স্ত্রীর প্রেমিককে ফাঁসাতে গলাকেটে হত্যা করা হয় বন্ধু রাশিদুলকে।

সোমবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন সাংবাদিকদের এই তথ্য জানান। 

নিহত রাশেদুল ইসলাম (৪০) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর শহরের ওয়াপদা বাঁধ এলাকার আব্দুল কাদেরের ছেলে এবং পেশায় পিকআপ চালক ছিলেন। তার বন্ধু মো. সেলিম। 

ডিবির ওসি একরামুল হোসাইন জানান, শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নিখোঁজ হন পিকআপ চালক রাশিদুল ইসলাম। শনিবার (১৯ এপ্রিল) সকালে তাড়াশ পৌরসভার আসানবাড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে নিখোঁজ তারা গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই ক্লুলেস এই হত্যা মামলার তদন্তে নামে জেলা পুলিশ। বিভিন্ন তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আসানবাড়ি গ্রামের রাশেদুল ইসলামের বন্ধু মো. সেলিম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি, ঘুমের ওষুধযুক্ত কোমল পানীয়, মানিব্যাগ, রাশিদুলের মোবাইল ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। পরে সোমবার (২১ এপ্রিল) বিকেলে তাকে আদালতে হাজির করলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। 

তিনি জানান, সেলিমের স্ত্রী শেরজা পাশের গ্রামের আউয়াল নামের এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যান। কিন্তু তালাক না হওয়ায় স্ত্রীকে ফিরে পেতে মরিয়া ছিলেন সেলিম। এই কারণে আউয়ালের প্রতি ক্ষোভ জমতে থাকে। পরে স্ত্রী শেরজার ব্যাগে প্রেমিক আউয়ালের একটি মানিব্যাগ, ছবি, সিমের কাগজ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি খুঁজে পান তিনি। তখনই পরিকল্পনা করেন, বন্ধুকে হত্যা করে সেই মানিব্যাগ মরদেহের পাশে রেখে দিলে আউয়ালকে ফাঁসানো যাবে এবং স্ত্রীকে ফিরে পাওয়া যাবে।

পরিকল্পনা অনুযায়ী, পহেলা বৈশাখের আগে সেলিম একটি মেমোরি কার্ড, ঘুমের ওষুধ ও বাংলা মদ সংগ্রহ করেন। ১৮ এপ্রিল সন্ধ্যায় রাশিদুলকে মদ খাওয়ার প্রস্তাব দিয়ে ধানক্ষেতে নিয়ে যান। কোমল পানীয়র সঙ্গে মিশিয়ে দেন ঘুমের ওষুধ, আর আরেক বোতলে রাখেন শুধুই মদ। রাশেদুল অচেতন হলে কোমর থেকে ছুরি বের করে তাকে গলাকেটে হত্যা করেন। পরে ধানক্ষেতেই লাশ ফেলে রেখে বাড়ি ফিরে যান তিনি।

ওসি একরামুল হোসাইন বলেন, বন্ধু রাশেদুলকে হত্যা করে স্ত্রীর প্রেমিক আউয়ালের  পরিচয় শনাক্তের কিছু জিনিস লাশের পাশে রাখেন সেলিম। যেন, সবাই সন্দেহ করে আউয়াল হত্যা করেছে। আউয়াল ফেঁসে গেলে সে আবার তার স্ত্রীকে ফিরে পেতেন। এ পরিকল্পনার অংশ হিসেবে রাশিদুলকে হত্যা করা হয়।

একাত্তর/এসি
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর