ঈদে ভোগান্তি হতে পারে পদ্মা পারাপারের দুই রুটেও

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০১:৪৬ পিএম

এবারের ঈদযাত্রায় শিমুলিয়া-মাঝিরকান্দি ও বাংলাবাজার নৌরুটে যাত্রীদের ব্যাপক ভোগান্তির শঙ্কা রয়েছে। ফেরি ও ঘাট সঙ্কটের কারণে যাত্রী পারাপার নিয়ে হিমশিম খেতে হবে কর্তৃপক্ষকে। 

মাঝিরকান্দিতে নতুন একটি ফেরিঘাট নির্মাণের কাজ চললেও গাড়ি ওঠা নামার রাস্তা এখনও বেহাল। ঘাটের ঠিকাদাররা বলছেন ফেরি যুক্ত করা না গেলে ভোগান্তি কমানো যাবে না। 

ঈদে যাত্রী চাপ সামলাতে শরীয়তপুরের মাঝিরকান্দি অংশে চলছে নতুন ফেরিঘাট নির্মাণ কাজ। পাশেই চলছে নদী খনন কাজ। 

ঘাট মেরামত চললেও ফেরীতে গাড়ি ওঠা নামার রাস্তার অবস্থার এখনও বেহাল। খানাখন্দে ভর্তি মাটির সড়ক। একটু বৃষ্টিতেই বাড়বে ভোগান্তি। 

নতুন এই ঘাটের কাজ শেষ হবে চলতি সপ্তাহের মধ্যেই। ঠিকাদার জানান, রাস্তা ঠিক না হলে ঈদ যাত্রায় কষ্ট বাড়বে। তারা চেষ্টা করবেন ঈদের আগেই কাজ শেষ করার। 

পদ্মা সেতুর নিরাপত্তায় বাংলাবাজার ফেরিঘাটে ফেরী চলাচল বন্ধ থাকবে রাত ১০টার পর। তাই মাঝিরকান্দির দুটি ঘাটেই পড়বে যাত্রীদের অতিরিক্ত চাপ। সংকট আছে ফেরিরও। 

এখন মাত্র ছয়টি ফেরী চলাচল করছে। ঈদে দশটি ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হবে। আগের ঈদগুলোতে ১৬ টি ফেরী দিয়েও শতভাগ সেবা নিশ্চিত করা যায়নি। 

এবার ফেরির সংখ্যা অর্ধেক। তাই যাত্রী চাপ সামলানো কঠিন হবে। সংশ্লিষ্টরা বলছেন, এমনিই ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে থাকে, ঈদের সময়ে সেটা সব সীমা ছাড়িয়ে যাবে। 

এবার লম্বা ছুটিতে মানুষের চাপ বাড়বে। লঞ্চ চালকরাও বলছেন হিমশিম খেতে হবে যাত্রী পারাপারে। সেই সঙ্গে ঈদের সময়ে ঝড়-বাদলের শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। 

স্পিডবোডেও পারাপার হবে যাত্রী। শরীয়তপুর, মাদারীপুর, খুলনা, বরিশালসহ বিভিন্ন জেলার কয়েক লাখ মানুষ পারাপার হবে এই ঘাটে।


পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ এখন আপন নীড়ে ফিরছেন। ঈদকে কেন্দ্র করে যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের...
গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হলেও এ বছর তা কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মানুষকে স্বস্তির ঈদযাত্রা উপহার...
বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেসের উদ্ধার অভিযান শেষ হয়েছে। দুর্ঘটনার দীর্ঘ ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে এই রুটে পুনরায় ট্রেন চলাচল...
সাভার ও আশুলিয়া এলাকার শিল্প কারখানাগুলো ছুটি হওয়ায় বুধবার মহাসড়কে যাত্রীদের যে উপচে পড়া ভিড় ছিলো, বৃহস্পতিবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর