কলেজ ছাত্রকে বিবস্ত্র করে নির্যাতন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০২:২৩ পিএম

প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসা‌মি ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিবকে গ্রেপ্তার করে‌ছে পুলিশ। 

খুলনা জেলার ডুমু‌রিয়া এলাকা থে‌কে বুধবার (২৭ এপ্রিল) বিকালে তা‌কে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে তালা থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। 

এর আগে গত সোমবার তা‌কে উপজেলা ছাত্রলীগ থে‌কে সাময়িক বহিষ্কার ক‌রে জেলা ছাত্রলীগ। একইসাথে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কাছে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।

জানা যায়, গত রোববার (২৪ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত টানা ৫ ঘণ্টা তালা সরকারি কলেজ ছাত্রাবাসের একটি কক্ষে এক কলেজ ছাত্রকে আটকে রাখা হয়। ওই ছাত্রকে বিবস্ত্র করে নির্যাতন করে তালার মাঝিয়াড়া গ্রামের সৈয়দ ইদ্রিসের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিব (২৫), হরিশচন্দ্রকাটি গ্রামের গণেশ চক্রবর্তীর ছেলে ও উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তী (৩২), তালা গার্লস স্কুলের পেছনের বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী জে.আর সুমন (২৫), তালার মহান্দি গ্রামের ছাত্রলীগ কর্মী জয় (২৪) ও তালা সদরের নজির শেখের ছেলে ছাত্রলীগ কর্মী নাহিদ হাসান উৎস (২৪)।

এ ঘটনায় গত সোমবার নির্যাতিত কলেজ ছাত্র শোয়েব আজিজ তন্ময়ের বাবা শেখ আজিজুর রহমান বাদি হয়ে উক্ত পাঁচ ছাত্রলীগ নেতা-কর্মীর নামে তালা থানায় একটি মামলা দায়ের করেন। 

নির্যাতনের শিকার কলেজছাত্র তন্ময় জানান, ছাত্রলীগ কর্মী নাহিদ হাসান উৎসের মাধ্যমে আমাকে ফোন করে ডেকে নিয়ে আকষ্মিক মারপিট শুরু করে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিব, শ্রমিকলীগ নেতা সৌমিত্র চক্রবর্তী, ছাত্রলীগ কর্মী জে.আর সুমন ও জয়। তালা কলেজের পশ্চিম পাশে একটি রুমের মধ্যে নিয়ে টানা পাঁচ ঘণ্টা আটক রেখে নির্যাতন চালায় তারা।

তিনি বলেন,  হাতে ও পায়ে নির্মমভাবে মারপিট করে মাথা ন্যাড়া করে দেয়। এরপর বিবস্ত্র করে ভিডিও ধারণ করে এবং বাড়িতে ফোন দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। 

তন্ময় আরও জানান, যে রুমের মধ্যে আমাকে আটকে রেখেছিল সেটা সম্ভবত কলেজের ছাত্রবাস কক্ষ। ওই রুমের মধ্যে মারপিট করার জন্য বেল্ট, লাঠিসোটা এখনো রয়েছে। ওখানে নিয়ে টর্চার করা হয় বলে মনে হয়েছে। সেখান থেকে আমার চাচাতো ভাইয়েরা আমাকে উদ্ধার করে। 

আরও পড়ুন: নিউমার্কেটে নাহিদ হত্যায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী গ্রেপ্তার

তন্ময়ের বাবা আজিজুর রহমান জানান, রোববার সন্ধ্যায় ছেলেকে উদ্ধারের পর তালা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এরপর রাতে থানায় এজহার জমা দিতে গেলে থানার মধ্যেই আমাকে হুমকি দিতে থাকে ঘটনার সঙ্গে জড়িত থাকা এক সন্ত্রাসীর বাবা। 

তিনি আরও বলেন, হাসপাতালে গিয়েও হুমকি দিচ্ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। নিরাপত্তাহীনতার কারণে গত সোমবার বেলা ১২টার দিকে তন্ময়কে বাড়িতে নেওয়া হয়। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ মামলার তদন্ত কর্মকর্তা তালা থানার এসআই চন্দন জানান, মামলার প্রধান আসা‌মি আকিব‌কে গ্রেপ্তার করা হয়েছে। অন্য‌দের গ্রেপ্তারের চেষ্টা চল‌ছে।


একাত্তর/আরবিএস  

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি...
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল আলমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর