ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুর এলাকায় প্রাইভেট কার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী শাহ আলম নিহত হন।
নিহত শাহ আলম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মাঝিগাছার এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: কলেজ ছাত্রকে বিবস্ত্র করে নির্যাতন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/আরএ
