বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৮:৪৭ পিএম

বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দ্বীন ইসলাম (১৫)  নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার মা এলপিজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দ্বীন ইসলাম রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের পারসাদীপুর গ্রামের হাসেম মন্ডলের ছেলে।  সে পেশায় ট্রাকের হেলপার ছিল বলে জানা গেছে।

নিহত দ্বীন ইসলামের বড় ভাই হাফেজ ক্বারি মো. নূর ইসলাম জানান, তিনি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে চাকরি করেন। এক মাস আগে তিনি নতুন একটি মোটরসাইকেল কেনেন। 

বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ছোট ভাই দ্বীন ইসলাম ঘুরতে বের হওয়ার জন্য বড় ভাই নূর ইসলামের কাছে মোটর সাইকেল চাইলে তিনি দিতে রাজি না হলেও দ্বীন ইসলাম জোর করেই তার কাছ থেকে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। 

পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি খবর পান যে তার ছোট ভাই মোটর সাইকেল নিয়ে গোয়ালন্দ মোড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। 

আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ছেলেটি নিমতলার দিক থেকে গোয়ালন্দ মোড়ের দিকে আসছিল। সে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ করে সামনের হাইড্রলিক ব্রেকে চাপ দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানে ছিটকে পড়ে কপালে ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

তাকে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/জো 

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর