অবিশ্বাস্য! এক কেজি শসার দাম এক টাকা

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০৭:০৩ পিএম

পঞ্চগড়ে এ বছর শসার ফলন ভালো হলেও দাম মিলছে না। কিছুদিন আগেও ৪০ থেকে ৪৫ টাকা দরে ক্ষেতে বিক্রি হওয়া শসা এখন এক টাকায় বিক্রি করতে হচ্ছে কৃষকদের। 

ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় এবার উৎপাদন বেশি এবং মোকামে দাম না থাকায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

পঞ্চগড় সদর উপজেলা হাড়িভায়া ইউনিয়নের মাঠজুড়ে শসার ক্ষেত। এসেখান থেকে দুই সপ্তাহ আগেও পাইকারদের কাছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি শসা বিক্রি করেছেন কৃষকরা। সেই শসাই এখন বিক্রি হচ্ছে কেজি মাত্র এক টাকায়। একই অবস্থা পুরো জেলায়। অনেক সময় শসা বিক্রি করতে না পেরে ফেলেও দিতে হচ্ছে তাদের। 

কৃষকরা জানান, প্রতি বছর রমজান মাসে শসার দাম চড়া থাকলেও এ বছর ভিন্ন চিত্র। শুরুর দিকে কিছুটা দাম পাওয়া গেলেও এখন একদম ক্রেতা নেই। 

প্রতি একর জমিতে শসার আবাদ করতে খরচ প্রায় ৫০ হাজার টাকা, সেই টাকা না উঠায় এখন লোকশান গুনতে হচ্ছে। কিভাবে ঋণ শোধ করবেন সেই চিন্তায় ঘুম হারাম। 

ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় এবং মোকামে দাম না থাকায় এখন তারা বেশি দামে শসা কিনতে পারছেন না।

শসার দাম হঠাৎ একেবারে কমে আসায় আগামী মৌসুমে চাষের পরিমাণ আরো কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। 

জেলায় এবার ২১০ হেক্টর জমিতে শসার চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১০ হাজার মেট্রিক টন।

একাত্তর/এআর

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।
হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বাগেরহাট জেলায় আলাদা স্থা‌নে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। এছাড়াও বজ্রপা‌তে চার‌টি গরু এবং এক‌টি মহিষ মারা গেছে।  
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর