বজ্রপাতে প্রাণ গেলো দুই কৃষক ও পাঁচ গবাদিপশুর

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৯:০৯ পিএম

বা‌গেরহা‌ট জেলায় আলাদা স্থা‌নে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। এছাড়াও বজ্রপা‌তে চার‌টি গরু এবং এক‌টি মহিষ মারা গেছে।  

বুধবার দুপু‌রে বা‌গেরহাট সদর উপ‌জেলার হেদা‌য়েতপু এবং পঞ্চমালা গ্রা‌মে হতাহতের এসব ঘটনা ঘ‌টে। 

নিহতরা হ‌লেন- বা‌গেরহাট সদর উপ‌জেলার পিসি ডেমা গ্রা‌মের হক আমিনের ছেলে সাইদুর রহমান (২৭) এবং পার্শ্ববর্তী হেদায়েতপু গ্রা‌মের শেখ কাউসারের ছেলে সেলিম শেখ (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সাইদুর রহমান পঞ্চমালা মাঠে গরু চড়াতে গিয়েছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ ঘটনায় উজ্জল নামের এক যুবক আহত হন। পরে উজ্জল‌কে উদ্ধার করে বা‌গেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। 

নিহত সাইদুর রহমানের খালাতো ভাই নাসির উদ্দীন জানান, দুপুরে প্রচুর বৃষ্টি হতে দেখে সে গরু ও মহিষ নিয়ে বাসার দিকে আসছিলেন, এসময় বজ্রপাতে সাইদুর রহমানের মৃত্যু হয় এবং তার সাথে থাকা উজ্জল গুরুতর আহত হন। ঘটনাস্থলে তিনটি গরু ও একটি মহিষেরও মৃত্যু হয়। শুনেছি একই ঘটনায় হেদায়েত পুর সেলিম নামের একজনের মৃত্যু হয়েছে।  

জানা গেছে, পার্শ্ববর্তী হেদায়েতপু গ্রা‌মে বজ্রপাতে সেলিম শেখ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনিও গরু আনতে মাঠে গিয়েছিলেন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওদি) সাইদুর রহমান বলেন, বাগেরহাটের ডেমা ইউনিয়নে বজ্রপাতে সাইদুর রহমান ও সেলিম শেখ নামের দুইজনের মৃত্যু হয়েছে এবং উজ্জল হাওলাদার নামে আরেকজন আহত হয়েছেন। আহতকে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আরবিএস
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর