বরিশালে রনি হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

আপডেট : ০১ মে ২০২২, ০৪:১৮ পিএম

বরিশালের বাকেরগঞ্জে রবিউল ইসলাম রনি মোল্লাকে হত্যা মামলার প্রধান আসামী জহিরুল ইসলাম মামুন এবং তার সহযোগী আবদুর রবকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রোববার (১ মে) বেলা ১১টায় বরিশাল র‌্যাব-৮ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র‌্যাব-৮ এর অধিনায়ক জামিল হাসান এই তথ্য জানান। 

র‌্যাব অধিনায়ক জানান, বিগত ১৯ এপ্রিল বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে জহিরুল ইসলাম ও তার সহযোগীরা রবিউল ইসলাম রনির বাড়িতে হামলা করে কুপিয়ে হত্যা করে তাকে। এসময় আরও তিনজন আহত হয়। 

জামিল হাসান আরও জানান, এই ঘটনায় মামলা হলে পালিয়ে যায় উল্লেখিত দুই আসামী। পরে র‍্যাবের অভিযানে রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় তাদের। 

হত্যা মামলার প্রধান আসামী জহিরুল ইসলাম মামুনের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, জমি দখলের ২২ মামলা রয়েছে বলেও জানা গেছে। 


একাত্তর/জো 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর