দুই বছর পর স্বাভাবিক ঈদ জামাত ফিরতে প্রস্তুত দেশ

আপডেট : ০২ মে ২০২২, ০৭:২১ পিএম

করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার সারাদেশে স্বাভাবিকভাবে ঈদেরজামাত অনুষ্ঠিত হবে। এরইমধ্যে ঈদগাহ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি শেষ হয়েছে।

তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নামাজে আসার নির্দেশ দেয়া হয়েছে। এদিকেঈদ জামাতে মুসল্লিদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি।

দুই বছর পর আবারো স্বাভাবিক ঈদের জামাত হবে দিনাজপুরের গোর-এ শহীদময়দান। এরই মধ্যে সব লাখো মুসল্লি’র নামাজ আয়োনের প্রস্তুতি শেষ। সকাল ৯ টায় হবে ঈদজামাত।

কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে সকাল ১০টায় ঈদজামায়াত অনুষ্ঠিত হবে। মাঠেরচারদিকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। থাকছে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার।

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টাএবং ৯ টায়। এছাড়া লালদীঘির শাহী জামে মসজিদে হবে ঈদের জামাতে।

রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে প্রধান জামাত।এছাড়া সাহেব বাজার বড় মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদে নারীরাও নামাজ আদায় করতে পারবেন।

ময়মনসিংহে আঞ্জুমানে ঈদগাহ ময়দানে প্রধান জামাত হবে সকাল ৮টায়।বরিশালে ঈদের প্রধান জামাতের জন্যে প্রস্তুত হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে।

এছাড়া নগরীর এবাদুল্লাহ জামে মসজিদ, জামে কশাই মসজিদ ও বায়তুল মোকাররমজামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় হবে।

খুলনায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় সার্কিটহাউস মাঠে। এছাড়াও নগরীর বিভিন্ন ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।



একাত্তর/এসএ

সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
‎প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 
ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
দেশের বিভিন্নস্থানে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর