যানবাহন শূন্যতা ঢাকা থেকে বের হবার প্রধান দুই নৌপথে

আপডেট : ০২ মে ২০২২, ০৫:২৫ পিএম

ঈদযাত্রার শেষদিনে যানবাহনের চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও মুন্সীগঞ্জের  শিমুলিয়া-কাওরাকান্দি ঘাটে। যদিও  সকাল ১১ টার পর শিমুলিয়া লঞ্চ ঘাটে যাত্রীদের  উপস্থিতি সামান্য বেড়েছিলো।  ঘাট সংশ্লিষ্টরা বলেছেন, অন্য সাধারণ দিনের চেয়েও ঘাটে যাত্রী এখন কম। লম্বা সময় ধরে ছুটি থাকায়  ধীরে ধীরে যাত্রীরা প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ী গেছেন।  

দুপুর ১২ টা পর্যন্ত মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাট থেকে ছেড়ে গেছে ৬ টি ফেরী। বাস, মোটরসাইকেল বা  ব্যাক্তিগত গাড়ি কোনো ধরণের বাহনের চাপ ছিলো না। যাবাহনের অভাবে দীর্ঘ সময় বসে থাকতে দেখা গেছে ফেরীগুলোকে। 

একই অবস্থা শিমুলিয়া লঞ্চঘাটেও।  যাত্রীরা বলেছেন করোনার কারণে গত দুই বছর বাড়ীতে যেতে পারেন নি। ঘাঘে ভীড় নেই শুনে রওনা হয়েছে৷ বাড়ীর পথে। 

ঈদযাত্রা নির্বঘ্ন করতে, পুলিশ ও অনসার সদস্যদের তৎপরতা দেখা গেছে। স্পিড বোটে ১৫০ টাকার ভাড়া ২০০ টাকা নেয়ার অভিযো পাওয়া গেছে। 

এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে সকাল থেকে যাত্রী আর যানবাহন একেবারেই কম থাকায়, ফেরিগুলোকে অনেকক্ষন বসে থাকতে হচ্ছে। একই অবস্থা পাটুরিয়া লঞ্চ ঘাটেও।

প্রশাসন বলছে, এবার মহাসড়ক ও ফেরি ঘাট এলাকায় সব ধরণের পরিবহনের জন্য আলাদা লেন করা সহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর ছিলেন। 

রাজধানী থেকে শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটে যাওয়া যাত্রীরা বেশি ভাড়া আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সাথে  ফেরি পারাপারে মোটরসাইকেল ভাড়া ৭০ টাকার যায়গায় রাখা হচ্ছে ১২০ টাকা।


একাত্তর/এসএ

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যে সব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।
সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
আসন্ন ঈদকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। তবে যাত্রীদের অভিযোগ—অতিরিক্ত ভাড়া আদায়, লঞ্চ সঙ্কট এবং নাব্য সমস্যার কারণে চরম...
‎প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর