বাবার কবর জিয়ারতের সময় বজ্রপাতে ছেলের মৃত্যু

আপডেট : ০৩ মে ২০২২, ০৩:১৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঈদের দিন বাবার কবর জিয়ারতের সময় বজ্রপাতে ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ মে) সকাল নয়টার দিকে আখাউড়া পৌর এলাকার খড়মপুর কবরস্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রনি মিয়া (৩৫)। তার বাড়ি পৌর এলাকার দুর্গাপুরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রনি ঈদের নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করতে স্থানীয় একটি কবরস্থানে যান। কবর জিয়ারত অবস্থায় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল চন্দ্র ভৌমিক বলেন, সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে রনি নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ঈদের জামাত নিয়ে বিরোধ, মসজিদ এলাকায় ১৪৪ ধারা জারি

জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ উদ্দিন বলেন, সকালে ঈদের নামাজের পরপর জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। আখাউড়া উপজেলায় বাবার কবর জিয়ারত করা অবস্থায় বজ্রপাতে রনি নামের যুবকের মৃত্যু হয়েছে।


একাত্তর/আরএ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর