নানাবাড়ি ঈদ করতে এসে দুর্ঘটনায় প্রাণ গেলো শিশুর

আপডেট : ০৩ মে ২০২২, ০৮:৪৩ পিএম

সিরাজগঞ্জে নানাবাড়িতে ঈদ উদযাপন করতে এসে সড়ক দুর্ঘটনায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ মে) দুপুরের জেলার চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের কোদালিয়া বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. ফারহান (৫)। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মো. সজিবের ছেলে।

খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, শিশুটি মা-বাবার সঙ্গে ঈদ উদযাপন করতে নানার বাড়ি এসেছিলো। দুপুরে দোকানে কোমল পানীয় কিনে রাস্তা দিয়ে দৌড়ে যাওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শিশুরটির মৃত্যু হয়।

আরও পড়ুন: নানির ঈদের কাপড় দিয়ে বাড়ি ফেরা হলোনা স্কুলছাত্রের

এ বিষয়ে চৌহালী থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। কিন্তু এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবো।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর