নানির ঈদের কাপড় দিয়ে বাড়ি ফেরা হলোনা স্কুলছাত্রের

আপডেট : ০৩ মে ২০২২, ০৭:৩৬ পিএম

মাদারীপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এসএসসি এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ মে) জেলার রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম রোমান মিয়া (১৬)। সে উপজেলার তাতিকান্দা গ্রামের নান্নু মিনার ছেলে। রোমান টেকেরহাট পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। তারা পরিবার পূর্ব স্বরমঙ্গল গ্রামে বসবাস করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে ঈদের নামাজ শেষে মায়ের নানিকে কাপড় দিতে গ্রামের বাড়ি যায় রোমান ও তার বন্ধু নাসিম। পরে মোটরসাইকেল যোগে ফেরার পথে বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঈদের দিন বজ্রপাতে শিশুসহ ৯ জনের মৃত্যু

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির টিএসআই রুহুল আমিন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। এজন্য ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের দিয়ে দেওয়া হয়েছে।


একাত্তর/এসি

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর