পাটুরিয়া ও শিমুলিয়ায় ঈদফেরত যাত্রীদের চাপ বেড়েছে

আপডেট : ০৬ মে ২০২২, ০৭:৩৮ পিএম

মানিকগঞ্জের পাটুরিয়া ও মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট এলাকা ঈদফেরত যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।

শুক্রবার (৬ মে) পাটুরিয়ায় ব্যক্তিগত যানবাহনের চাপ বেশি দেখা যায়। প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের পাশাপাশি বিপুল সংখ্যক যাত্রী লঞ্চে ঘাট পার হয়ে লোকাল বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

ফেরিঘাট কর্তৃপক্ষ জানান, যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য ঈদ উপলক্ষে বাড়ানো দুইটি ফেরিসহ মোট ২১টি ফেরি রয়েছে ঘাটে। যাত্রী ও যানবাহনে অতিরিক্ত চাপ না থাকায় আপাতত ১৮টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। ভিড় বাড়লে বাকি ফেরিগুলোও যুক্ত হবে।

image


অপরদিকে শিমুলিয়া ঘাটে পার্কিং ইয়ার্ডে গাড়ির লম্বা সারি নেই। তবে ঢাকামুখী গাড়ির চাপ কিছুটা বেড়েছে।

ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর এস আই জিয়াউল হুদা জানান, লঞ্চঘাটে সকালে উভয় মুখী যাত্রীর ভিড় ছিলো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমুখো মানুষের চাপ কমে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে থাকে।

আরও পড়ুন: মেয়ের বিয়ের বাজার শেষে ফেরার পথে বাবাসহ দুইজনের মৃত্যু

বিআইডব্লিউটিএর শিমুলিয়া পোর্ট অফিসার শাহাদাত হোসেন জানান, গতকাল পর্যন্ত ঘরমুখো মানুষের চাপ ছিলো শিমুলিয়ায়। বৃহস্পতিবার শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিকান্দিতে ৫৫ হাজার যাত্রী গিয়েছেন, আর ঐপ্রান্ত থেকে এসেছে ২৫ হাজার যাত্রী। বহরে ১০টি ফেরি, ৮৫টি লঞ্চ আর ১৫৫টি স্পীডবোট সচল রয়েছে।


একাত্তর/আরএ

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর