দুই লাখের বেশি পর্যটক কক্সবাজারে, তবু হতাশার সুর ব্যবসায়ীদের

আপডেট : ০৬ মে ২০২২, ০২:৩২ পিএম

এখনো ভাঙেনি কক্সবাজারে পর্যটকদের মিলন মেলা। পর্যটন সেবীদের দাবি দু’লাখের বেশি পর্যটক এখনো অবস্থান করছেন দরিয়া নগরীতে। তবে এতো সংখ্যক পর্যটক থাকলেও হতাশার সুর ব্যবসায়ীদের।

হোটেল ব্যবসায়ীরা বলছেন, পর্যটকদের সবাই তাদের অতিথি নন। কেউ আশপাশের, কেউ দিনে এসে দিনে চলে যান। তবে দূর থেকে যারা কক্সবাজার এসে হোটেলে থাকছেন এই সংখ্যাটা নিয়ে তারা খুশি।

হোটেল ব্যবসায়ীদের সাথে তাল মেলালেন পর্যটন ভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ীরা। বললেন, পর্যটক প্রচুর, কিন্তু বেচা-বিক্রি কম।

কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, হোটেলে থাকুক বা না থাকুক অথবা ব্যবসায় হতাশা থাকলেও লাখো পর্যটককে সামাল দিতে হচ্ছে পুলিশকে। নিরাপত্তা জোরদার রেখেছে টুরিস্ট পুলিশ।

আরও পড়ুন: যানজট মুক্ত ঢাকাগামী মহাসড়ক

লাইফগার্ড কর্মীরা বলছেন, পর্যটকরা তাদের কথা শুনতে চাচ্ছেন না। চলে যাচ্ছেন সাগরের বিপদ সীমানায়।


একাত্তর/আরএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর