সুগন্ধা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ মে ২০২২, ১০:২৮ পিএম

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। 

শনিবার (৭ মে) রাত সাড়ে আটটার দিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সত্তার ফকির নামে ব্যক্তি জানান, সন্ধ্যায় ভেসে আসা মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে উদ্ধার করে। লাশটির গায়ে নীল রঙের শার্ট ও লুঙ্গি কাছা দেওয়া অবস্থায় ছিল। 

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি খুলনা সিটি মেয়র

নলছিটি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, লাশের পরিচয় এখনও জানা যায়নি। লাশটির অনেক অংশ পচে গেছে।ময়নাতদন্তের জন্য রোববার সকালে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।


একাত্তর/এসি

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর