স্ত্রী-সন্তান খুনের পেছনে রুবেলের ঋণের বোঝা

আপডেট : ০৮ মে ২০২২, ০৮:২১ পিএম

পুলিশের জিজ্ঞাসাবাদে মানিকগঞ্জের ঘিওরে দুই মেয়েসহ স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ স্বীকার করেছেন দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেল। 

তিনি জানিয়েছেন, ঋণগ্রস্ত হয়ে মানসিক হতাশা থেকে স্ত্রী আর দুই মেয়েকে হত্যা করেন তিনি। তবে স্ত্রীর বাবার দাবি, এই হত্যাকাণ্ডে রুবেলের সাথে আরো কেউ জড়িত থাকতে পারে। 

তিন সন্তানের মধ্যে বড় মেয়ে লাভলী একটু বেশি আদরের হওয়ায় বিয়ে দিয়ে কাছে রেখেছিলেন মা কমলা বেগম। প্রায় প্রতিদিনই মেয়েকে দেখতে পেতেন তিনি। 

রোববার সকালে হঠাৎই খবর আসে লাভলী, দুই নাতনি ছোঁয়া আর কথা বেঁচে নেই। ঘরে গিয়ে দেখতে পান খাটের ওপর তিনজনের গলা কাটা নিথর দেহ পড়ে আছে। 

স্বজনদের দাবি, কয়েকদিন আগে একজনকে ভুল চিকিৎসার কারণে রুবেলকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো। 

ছিলো অন্য ঋণের বোঝাও। আর এসব কারণে হতাশায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। আর সেই হতাশা থেকেই রুবেল স্ত্রী সন্তানকে হত্যা করেছে।

আটকের পর পুলিশের কাছেও এমন কথাই বলেছেন রুবেল। তিনি জানান, আত্মহত্যা করলে স্ত্রী সন্তানদের ঋণের বোঝা বইতে হবে। 

এজন্য তাদেরকে নিয়েই পৃথিবী থেকে চলে যেতে চেয়েছিলেন। স্ত্রীসহ দুই মেয়েকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টাকালে তাকে আটক করে পুলিশ।

২০ বছর আগে রুবেল ও লাভলী ভালোবেসে ঘর বাঁধেন। দীর্ঘদিন ধরে তারা সুখে শান্তিতে সংসার করে আসছিলেন।

আরও পড়ুন: আবারো ভোজ্যতেলের বাজারে ভোক্তা অধিদপ্তর 

১৫ বছর ধরে রুবেল আঙ্গুরপাড়ায় একই গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে পাওয়া জমিতে একটি ছাপড়া ঘরে বসবাস করে আসছিলেন।

রুবেলের স্ত্রী লাভলী আক্তারের বাবা মো. শাহাজুদ্দিন দাবি করেছেন, এই হত্যাকাণ্ডে রুবেলের সাথে আরো কেউ জড়িত থাকতে পারে।

রুবেলকে অভিযুক্ত করে লাভলীর বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এরই মধ্যে আটক হয়েছেন অভিযুক্ত রুবেলকে।


একাত্তর/এসি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর