অশনির প্রভাবে উপকূলে বৃষ্টি, প্রস্তুত আশ্রয়কেন্দ্র

আপডেট : ০৯ মে ২০২২, ০১:০৪ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উপকূলের দুই উপজেলা পটুয়াখালীর কলাপাড়া ও বাগেরহাটের মোংলায় সোমবার (৯ মে) ভোররাত থেকে মুষলধারায় বৃষ্টি এখনো চলছে। সকাল আটটার পর এ বৃষ্টির ধারা আরও বৃদ্ধি পেয়েছে।

হঠাৎ আকাশ মেঘে ঢেকে বৃষ্টি শুরু প্রচণ্ড তাপদাহে মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরে এলেও, ঘূর্ণিঝড় অশনি আঘাত হানতে পারে এমন আশংকায় উদ্বিগ্ন উপকূলের মানুষ।

পায়রা সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত বহাল থাকায় নৌপথে তেমন কোন বাঁধা মানছে না গভীর সমুদ্রে মাছ শিকারে থাকা জেলেরা।

কলাপাড়া সিপিপি'র উপ পরিচালক আছাদ উজ্জামান বলেন, সংকেত বাড়লে তাদের কার্যক্রম শুরু হবে। তবে উপজেলায় ১৭০টি আশ্রয়কেন্দ্র ও মুজিব কিল্লা প্রস্তুত আছে।

জনপ্রতিনিধিরা জানান, আন্ধারমানিক, খাপড়াভাঙ্গা ও রাবনাবাদ নদী তীরবর্তী হাজার হাজার পরিবারের মধ্যে ঝড় আতংক বিরাজ করছে। কেননা কলাপাড়ার প্রায় আট কিলোমিটার বেড়িবাঁধ এখনো ভাঙ্গা অবস্থায় আছে।

এ ঝড় উপকুলে আঘাত হানলে  কিংবা জলোচ্ছ্বাসের উচ্চতা বাড়লে লালুয়া, ধানখালী, চম্পাপুর ও ধুলাসারের কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে আশংকা করছেন তারা। 

এদিকে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে রাত থেকে মোংলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাথে বইছে ঝড়ো বাতাস।

image


উপকূলীয় এলাকা চিলা, জয়মনি, কানাইনগর এলাকার নদী পাড়ের লোকজনকে সতর্ক করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মোংলা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

আরও পড়ুন: নীলফামারীতে তীব্র জ্বালানি সংকট, নেই পেট্রোল সরবরাহ 

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানিয়েছেন, ঘূর্ণিঝড় অশনির ক্ষয়ক্ষতি মোকাবেলা ও মানুষের জানমাল রক্ষায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি রয়েছে।

মোংলা বন্দর হারবার মাস্টার ফখর উদ্দিন জানান, মোংলা বন্দরের কার্যক্রম এখনো স্বাভাবিকভাবেই চলছে।


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর