নীলফামারীতে তীব্র জ্বালানি সংকট, নেই পেট্রোল সরবরাহ

আপডেট : ০৯ মে ২০২২, ১১:০২ এএম

সরবরাহ না থাকায় নীলফামারী জেলার ৩৭টি ফিলিং স্টেশনে নেই এক ফোটাও জ্বালানি তেল পেট্রোল, অকটেন। টানা তিন দিন ধরে চলা এমন সংকটে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে যানবাহনের চালক ও মালিকরা। 

সংকট নিরসনে রোববার (৮ মে) বিকেলে ফিলিং স্টেশন মালিকদের সাথে নিয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনায় বসে জেলা প্রশাসন। এতে অকটেন সরবরাহ করা হলেও এখনও সরবরাহ মেলেনি পেট্রোলের। তবে অকটেন সরবরাহ হলেও তা চাহিদার তুলনায় অনেক কম বলছেন ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা। 

আর সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বলছেন, সরবরাহ বাড়িয়ে দু’এক দিনের মধ্যেই এই সংকট নিরসন করা হবে। 

নীলফামারীর জেলার মোট ৩৭টি ফিলিং স্টেশনে জ¦জ্বালানি তেল পেট্রোল-অকটেন সরবরাহ করা হয় দিনাজপুরের পার্বতীপুর ডিপো থেকে। প্রায় একমাস যাবত চাহিদার তুলনায় ডিপোকর্তৃক অর্ধেক সরবরাহ করায় জেলার ফিলিং স্টেশন গুলোতে নামতে থাকে পেট্রোল-অকটেন’র মজুদ। 

এদিকে মজুদ শেষ হওয়ায় দু’দিন যাবত জেলায় তীব্র সংকট দেখা দেয় পেট্রোল-অকটেনের। ফলে ফিলিং স্টেশনের ট্যাংকি গুলো হয়ে পড়ে পেট্রোল-অকটেন শূন্য। 

টানা দু’দিন ধরে চলা এমন সংকটে ফিলিং স্টেশন গুলো থেকে জ¦জ্বালানি না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে যানবাহনের চালক ও মালিকরা। 

এদিকে  গ্রাহকদের চাহিদা মেটাতে অতিরিক্ত অর্থ খরচ করে বাঘাবাড়ি ডিপোতে গাড়ি পাঠালেও সেখানে মিলছে না এক ফোটাও পেট্রোল কিংবা অকটেন।

এমন সংকট নিরসনে জেলার ফিলিং স্টেশন মালিকদের সাথে নিয়ে রোববার বিকেলে সরবরাহকারী তিন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল কোম্পানির সাথে বৈঠকে বসে জেলা প্রশাসন। বৈঠক শেষে জেলায় ফিলিং স্টেশন গুলোতে পেট্রোল সরবরাহ করা না হলেও সরবরাহ করা হয় অকটেন। 

তবে চাহিদার তুলনায় সরবরাহ কম হলেও সামান্য কিছুটা স্বস্তি ফিরেছে ফিলিং স্টেশনসহ যানবাহন চালক ও মালিকদের মাঝে।  

নীলফামারী জেলা পেট্রোল পাম্প মালিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি আকতার হোসেন স্বপন জানান, বৈঠকের পর পরই বিভিন্ন ডিপো থেকে অকটেন ও পেট্রোল সরবরাহ করা হচ্ছে জেলায়। সরবরাহ স্বাভাবিক হলে সংকট নিরসন হবে বলে আশা প্রকাশ করেন ফিলিং স্টেশন মালিক সমিতির এই নেতা।

আরও পড়ুন: কুমিল্লায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, তিন রুটে রেল চলাচল বন্ধ

এদিকে, ইতোমধ্যেই ডিপোগুলো থেকে সরবরাহ বাড়িয়ে নীলফামারী জেলার সংকট নিরসনের কাজ শুরু হয়েছে বলে জানান জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েলের পার্বতীপুর ডিপোর উপ-মহাব্যবস্থাপক মো. হারিছ আহমেদ সরকার। 

নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, ঈদের ছুটি থাকায় সময় মত ফিলিং স্টেশন গুলোতে জ্বালানি সরবরাহ না হওয়ায় এমন সংকট দেখা দেয়। রোববার বিকেলের পর থেকে ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ শুরু হয়েছে। 


একাত্তর/এসজে

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকারে টার্গেট সেট করা হয়েছে, ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা হবে। সোলারে জ্বালানির কোনো মূল্য নেই, ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি ইম্পোর্ট কমে...
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এনএসআই ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৩৫ হাজার লিটার ফার্নেস অয়েল ও ৯ হাজার লিটার ডিজেল জব্দ করেছে। 
সারাদেশে জ্বলানি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সঙ্কট কাটেনি। পেট্রোল পাম্পগুলোতে এখনো দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। বেশিরভাগ পাম্পে মোতায়েন আছে আই্নশৃঙ্খলা রক্ষা বাহিনী। পাশাপাশি মজুত নিয়ন্ত্রণে...
গেলো ৫৪ বছরে বহু দল দেখেছেন, এবার তরুণদের প্রতি আস্থা রেখে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সুযোগ দিতে বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তরুণদের সুযোগ দিলে উত্তরবঙ্গকে নতুন করে গঠন করা হবে বলেও জানান...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর