তিস্তা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে লাখ টাকা জরিমানা

আপডেট : ১০ মে ২০২২, ০৮:৩১ পিএম

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে ভারী মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী আশিকুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মে) দুপুরে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চর-খড়িবাড়ি আনন্দবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদিন।

ডিমলা থানার পরিদর্শক লাইছুর রহমান জানান, টেপাখড়িবাড়ি ইউনিয়নের চর-খড়িবাড়ি আনন্দবাজার এলাকায় অবৈধভাবে ভারী মেশিন দিয়ে তিস্তা নদী থেকে বালু উত্তোলন করছিলেন আশিকুর রহমান নামের ওই বালু ব্যবসায়ী।

অভিযোগ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালন করে অভিযোগের সত্যতা পাওয়ায় বালু ব্যবসায়ী আশিকুর রহমানকে আটক করে।

আরও পড়ুন: স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা কমলো

পরে ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন আদালতের বিচারক। তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করে রেহাই পান আশিকুর রহমান।


একাত্তর/আরএ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে সরকারি জমি দখল, প্রভাব বিস্তার কিংবা নামমাত্র ইজারা নিয়ে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে নতুন করে কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেয়া হবে না বলে স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর