পাবনায় একদিনে লক্ষাধিক লিটার তেল জব্দ

আপডেট : ১১ মে ২০২২, ১০:৪৯ পিএম

পাবনার আমিনপুর থানা এলাকার কাশিনাথপুরে ৩টি, সুজানগরে একটি ও পাবনাতে একটি গোডাউনে আলাদা অভিযান চালিয়ে প্রায় এক লাখ ২০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় গোডাউনগুলোর মালিকদেরকে পাঁচ লাখ ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। 

বুধবার (১১ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাশিনাপুর বাজারের সুনীল কুমার সাহা, লক্ষণ কুমার সাহা ও মির স্টোর এবং সুজানগরের ঘোষ স্টোরের গোডাউনে এই অভিযান চালানো হয়।

এদিকে, রাতে পাবনা শহরের বড় বাজার এলাকায় তেলের সবচাইতে বড় ডিলার ভাই ভাই ট্রেডার্স এর মালিক উত্তম কুমার কুণ্ডুর প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেখানে অবৈধভাবে মজুদ করা ৪৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করে দেড় লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। এই প্রতিবেদন লেখা অবধি অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. সবুর আলী জানান, প্রথমে অভিযান চালানো হয় কাশিনাথপুর বাজারের বেড়ার উপজেলার অংশের সুনীল ও লক্ষণের গোডাউনে। 

এসময় সুনীলের গোডাউনে সয়াবিন ৬০ ড্রাম, পাম অয়েল ৩০ ড্রাম ও ৩০ ড্রাম সুপার তেল জব্দ করা হয়। আর লক্ষণের গোডাউনে জব্দ করা হয় সয়াবিন তেল ৩০ ড্রাম এবং পাম অয়েল ৭২ ড্রাম। 

প্রত্যেক ড্রামে ২১০ লিটার তেল হিসেবে আনুমানিক ৪৫ হাজার লিটার তেল জব্দ করা হয়। অবৈধভাবে তেলগুলো দীর্ঘদিন মজুদ করে রাখার অপরাধে সুনীলকে দুই লাখ এবং লক্ষণকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে সাঁথিয়ার সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, কাশিনাথপুর বাজারের বেড়ার সাঁথিয়ার অংশের মীর মোহাম্মদ আবুল খায়েরের মালিকাধীন মীর স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ৩০ হাজার লিটার সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়। এসময় গোডাউন মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়াও একই দিনে পাবনার সুজানগরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৩ হাজার ১৩৭ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিুরুল ইসলাম জানান, দুপুরের দিকে সুজানগরের শহরের ঘোষ স্টোরে এসব তেল জব্দ করা হয়ে। এসময় দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন: নারী মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

জব্দ করা তেলের মধ্যে রয়েছে ১ হাজার ৪৩৫ লিটার খোলা সয়াবিন তেল ও ১ হাজার ৭০২ লিটার বোতলজাত সয়াবিন তেল। জব্দ করা তেল স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উপস্থিতিতে সরকার নির্ধারিত পূর্বের মূল্যে দুই দিনের মধ্যে বিক্রি করা জন্য নির্দেশ দেয়া হয়েছে বলেও দায়িত্বপালনকারী কর্মকর্তারা জানান।

অভিযানের বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। রোজার ঈদের আগে এই ভোজ্যতেল ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে এনে মজুদ করে। অবৈধ মজুদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করে অতিরিক্ত মুনাফার আশায় অবৈধভাবে ভোজ্যতেল মজুত করার অভিযোগে যশোর ও কুষ্টিয়ায় আলাদা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৫০ হাজার লিটার তেল জব্দ করার পাশাপাশি...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর