রাণীনগরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ব্যবসায়ী আটক

আপডেট : ১৩ মে ২০২২, ০৬:০৩ পিএম

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ডেকোরেটর ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১২ মে) রাতে উপজেলার বগারবাড়ি বাজার থেকে তাদের দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার পারইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামতা গ্রামের আব্দুর রশিদের ছেলে ফজলে রাব্বী (২৭) ও ডেকোরেটর ব্যবসায়ী ভান্ডারগ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুর রউফ রয়েল (২৬)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯ টার দিকে বগারবাড়ি বাজারে থানার এসআই সাইফুল ও মমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানে ফজলে রাব্বী ও আব্দুর রউফ রয়েলকে আটক করা হয়। 

আটকের সময় তাদের নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ, জানান তিনি। 

তিনি আরও জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে শুক্রবার (১৩ মে) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। 


একাত্তর/জো 

সিলেটে এক তরুণীকে আড়াই মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তদের হুমকিতে শহর ছেড়েছেন ভুক্তভোগী তরুণীর বাবা।
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার কাচারিপাড়া মোড় সংলগ্ন...
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফুয়াদকে (৪০) কুপিয়ে  হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শামীম হোসেন (৫৩) নামে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর