ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০১:১৩ এএম

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শামীম হোসেন (৫৩) নামে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শুড়া গ্রামে শামীমের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের গোলাম রসুল নান্টুর ছেলে। 

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে এশার নামাজ পড়ে তিনি নিজ বাড়ির সামনে একটি সাঁকোর কাছে দাঁড়িয়ে ছিলেন। এসময় দুর্বৃত্তরা তার বুকে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায়। 

পরে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা শামীমকে উদ্ধার করে স্থানীয় হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ জানান, হাসপাতালে মৃত অবস্থায় তাকে আনা হয়েছে। তার বুকের বিভিন্নস্থানে আঘাত ও ক্ষতের চিহ্ন রয়েছে।

শৈলকূপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত বর্মন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত শামিমের শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। 

আরবিএস  
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর